উদ্দীপকে দৃশ্য-২ এ উল্লেখিত যুক্তিটির বৈধতা পরীক্ষা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-২ এ উল্লিখিত যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।কার্যকারণ নিয়ম অনুযায়ী কার্য ও কারণের মাঝে অনিবার্য সম্পর্ক থাকে। আর কারণ থাকে পূর্বে এবং কার্য থাকে পরে। এই কারণ ও কার্য অনিবার্যভাবে যুক্ত। অনেক সময় একটি ঘটনার পরে অন্য আরেকটি ঘটনা ঘটলে দুটি ঘটনাকে অনিবার্যভাবে যুক্ত বলে মনে হয়। প্রকৃতপক্ষে ঘটনা দুটি অনিবার্যভাবে যুক্ত থাকে না। এই যুক্তিতে যৌক্তিক ত্রুটি থাকে। কার্যকারণ নিয়ম সংক্রান্ত এই ত্রুটিকে কাকতালীয় অনুপপত্তি বলে। এই কাকতালীয় অনুপপত্তির অর্থ হলো, এটার পরে ঘটেছে; অতএব এটার জন্য ঘটেছে। উদ্দীপকের দৃশ্য-২ এ উল্লেখ করা হয়েছে যে, ডিম খেয়ে পরীক্ষা দেয়ার পর বন্যা পরীক্ষায় ফেল করেছে; অতএব, ডিম খাওয়াই পরীক্ষায় ফেল করার কারণ। এখানে দুটি আলাদা ঘটনাকে এক সাথে যুক্ত করে সিদ্ধান্ত নেওয়ার কারণে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকে দৃশ্য-২ এ উল্লিখিত যুক্তিটি অবৈধ
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্য-২ এ উল্লেখিত যুক্তিটির বৈধতা পরীক্ষা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর