উদ্দীপকের দৃশ্য-১ এ কোন ধরনের কার্য সংমিশ্রণের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্য-১ এ ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণের প্রকাশ ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হল- যখন একাধিক কারণ একসাথে কাজ করার ফলে একটি মিশ্রকার্য উৎপন্ন হয় এবং মিশ্রকার্যটি যদি কারণগুলো থেকে ভিন্নজাতীয় হয় তাহলে কার্য সংমিশ্রণকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে।যেমন অক্সিজেন ও হাইড্রোজেন দুটি ভিন্ন জাতীয় গ্যাস। এই দুটি গ্যাসকে একটি নির্দিষ্ট অনুপাতে মেশালে পানি উৎপন্ন হয়। তাই পানি একটি মিশ্রকার্য।হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে পানি উৎপন্ন করলে হাইড্রোজেন ও অক্সিজেন এর গুনাগুন বর্তমান থাকে না। তেমনি উদ্দীপকের দৃশ্য-১ এ দেখানো হয়েছে লেবুর রস, চিনি ও পানি নামক তিন্নজাতীয় কারণের সমন্বেয়ে শরবত নামক মিশ্রকার্য তৈরি হয়। এখানে কারণের উপাদানগুলো ভিন্নজাতীয়। তাই বলা যায় যে দৃশ্য-১ এর দৃষ্টান্ত হলো ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্য-১ এ কোন ধরনের কার্য সংমিশ্রণের প্রকাশ ঘটেছে? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর