দৃশ্যকল্প-১ দ্বারা কোন ধরনের কার্য সংমিশ্রণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো- কার্য সংমিশ্রণেরই একটি প্রকারভেদ হলো ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ। যখন অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণ একসাথে মিলিত হয়ে কোনো কার্য উৎপন্ন করে তাকে ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ বলে। যেমন- অক্সিজেন ও হাইড্রোজেন দুটি ভিন্নজাতীয় গ্যাস। এই দুটি গ্যাসকে নির্দিষ্ট অনুপাতে একসাথে মেশালে পানি উৎপন্ন হয়। তাই পানি একটি মিশ্রকার্য।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, সোডিয়াম + ক্লোরিন = লবণ। এখানে লবণ একটি মিশ্রকার্য। যা সোডিয়াম ও ক্লোরিন নামক ভিন্ন ভিন্ন উপাদানের সমন্বয়ে সৃষ্ট। এ কারণে 'দৃশ্যকল্প-১' এর লবণ কে ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণের দৃষ্টান্ত বলা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ দ্বারা কোন ধরনের কার্য সংমিশ্রণকে নির্দেশ করে? ব্যাখ্যা…
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর