দৃশ্যকল্প-২ এর গ্রহণযোগ্যতা কার্যকারণের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বহুকারণবাদ মতবাদটি উল্লিখিত হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ মতবাদটি গ্রহণযোগ্য নয়।নিচে কার্যকারণের আলোকে তা বিশ্লেষণ করা হলো-বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকে দেখানো হয়েছে- 'মাথা ব্যাথা' কার্যটি কখনো কখনো অপর্যাপ্ত ঘুম, কখনো সর্দি জ্বর, কখনো দুশ্চিন্তা, কখনো সাইনাস, কখনো চোখের সমস্যা আবার কখনো মাইগ্রেন-এর কারণে সংঘটিত হতে পারে। আমার মতে, উদ্দীপকে উল্লেখিত বহুকারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য নয়। এটি মিথ্যা প্রমাণ করার জন্য আমাদের নিচের বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে।প্রথমত: কার্যের প্রকৃতি বিশেষভাবে উদঘাটন করা। এ কথার অর্থ- ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্ট একই কার্যের প্রকৃতি ভিন্ন হয়। যেমন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণ দ্বার 'মাথা ব্যাথা' নামক কার্যটি উৎপন্ন হলে মাথা ব্যাথার ধরন বা প্রকৃতি ভিন্ন হয়। এ থেকে বোঝা যায়, একটি কার্যের একটিই কারণ।দ্বিতীয়ত: কারণের সার্বিকীকরণ করা। কারণের সার্বিকীকরণ হলো- সবগুলো কারণের মধ্যে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকা। উদ্দীপকে মাথা-এর কারণ হিসেবে আমরা যদি মাথার মধ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপনকে কারণ বলে ধরে নিই তাহলে বহুকারণবাদ মিথ্যা হয়ে যায়। কারণ কারণগুলো সবই অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং একটিই কারণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর গ্রহণযোগ্যতা কার্যকারণের আলোকে বিশ্লেষণ কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর