উদ্দীপকে উল্লেখিত মতবাদটি কি গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে যে মতবাদের কথা বলা হয়েছে তা হলো বহু কারণবাদ মতবাদ। বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে বহু কারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য মতবাদ নয়। নিচে আমার মতামত দেওয়া হল।উদ্দীপকের 'তাপ' উৎপাদনের কারণ হিসেবে সূর্যালোক, আগুন, বিদ্যুৎ ইত্যাদি দেখানো হয়েছে। অর্থাৎ তাপ উৎপাদন কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। কারণ যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলা হয়। বিভিন্ন দিক বিচার করলে দেখা যায় যে, বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কার্যকরণ নিয়ম একটি প্রতিষ্ঠিত স্বতঃসিদ্ধ নিয়ম। এই নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে যুক্ত এবং প্রতিটি কার্যের একটি নির্দিষ্ট কারণ রয়েছে। তাই কার্যকরণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কারণের মতো, কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদের একই কার্যের বিভিন্ন ধরণকে একই কার্য বলে মনে করা হয়। তাই কারণের মতো কার্যকেও যদি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয় তাহলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। এছাড়া কারণের সার্বিকীকরণ করলেও বহুকারণবাদ মিথ্যা প্রমানিত হয়। কেননা বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। অর্থাৎ, এখানে কারণের সার্বিকীকরণ করা হয় না কিন্তু কার্যের সার্বিকীকরণ করা হয়। বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়।তাই বলা যায় কার্যকরণ নিয়মসহ বিভিন্ন দিক বিবেচনা করলে বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মতবাদটি কি গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর