রহিমের বক্তব্য তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকের রহিমের বক্তব্য আমার পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। কারণ উদ্দীপকে প্রকৃতির ঘটনাসমূহের উল্লেখ করা হয়েছে যা প্রকৃতির নির্দিষ্ট নিয়মে ঘটে থাকে।আরোহের আকারগত ভিত্তির একটি অংশ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি । এটি আরোহের একটি নীতি। তাই এক কথায় এই নীতির সংজ্ঞা দেওয়া যায় না। বিভিন্নভাবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে প্রকাশ করা হয়। এই নীতির মূলকথা হলো প্রকৃতির প্রতি ক্ষেত্রে একই অবস্থায় একই রূপ আচরণ করে। পরিস্থিতির পরিবর্তন না হলে প্রকৃতিতে ভিন্নরূপ পরিলক্ষিত হয় না। কেননা প্রকৃতি হলো নিয়মের উপাসক। প্রকৃতির বিভিন্ন স্থানে একই অবস্থায় একই ফল পাওয়া যায়। প্রকৃতিতে একই নিয়ম একই কার্য ঘটায় । প্রকৃতিতে অনেক সময় অনেক বৈচিত্র্য দেখা যায় । কিন্তু বৈচিত্র্য থাকা সত্ত্বেও প্রকৃতি তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। এখানে এলোমেলো বা খাম খেয়ালির কোনো স্থান নেই। প্রকৃতিতে বিভিন্ন নিয়ম কার্যকর রয়েছে। একই নিয়ম অনুযায়ী বিভিন্ন ঘটনা ঘটবে। এসব ঘটনার মধ্যে অনেক কিছুই আমাদের কাছে রহস্যজনক মনে হয়। এর কারণ হলো প্রকৃতির অনেক নিয়ম আমাদের জানা থাকে না । তাই বিভিন্ন ঘটনা আমাদের কাছে অস্পষ্ট মনে হয়। প্রকৃতপক্ষে প্রকৃতি সর্বত্রই শৃঙ্খলা অনুযায়ী পরিচালিত ।উদ্দীপকের রহিম তার বক্তব্যে প্রকৃতিতে অনেক ঘটনা ঘটে বলে উল্লেখ করেছে। আর প্রকৃতির বিভিন্ন ঘটনা তার নিজস্ব নিয়ম অনুযায়ী ঘটে থাকে। তাই বলা যায় যে উদ্দীপকের রহিমের বক্তব্যের মাধ্যমে পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রহিমের বক্তব্য তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর