আরোহের ভিত্তির আলোকে বিজয়ের বক্তব্যের স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিজয়-এর বক্তব্যের মাধ্যমে আরোহের আকারগত ভিত্তির 'কার্য-কারণ' নিয়মের কারণের দিকটি উল্লিখিত হয়েছে। কারণের স্বরূপ নিম্নরূপ:১.কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা- কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ আগে আসে এবং কার্য পরে আসে।২.কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা- পূর্ববর্তী ঘটনা পরিবর্তনীয় ও অপরিবর্তনীয় হতে পারে। এর মধ্যে যে পূর্ববর্তী ঘটনা অপরিবর্তনীয় সেটাই কারণ।৩.কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা- কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ হতে হলে তাকে শর্তহীন হতে হবে।কারণ হলো অব্যবহিত পূর্ববর্তী ঘটনা- একটি কার্যের পিছনে একাধিক পূর্ববর্তী ঘটনা থাকতে পারে। তাদের মধ্যে কোনোটি নিকটবর্তী আবার কোনোটি দূরবর্তী। এদের মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটিই হবে কারণ। কারণ সরাসরি কার্য উৎপন্ন করে।৪. কারণ হলো কার্যের সমান-পূর্ববর্তী ঘটনা ও পরবর্তী ঘটনা সমান না হলে পূর্ববর্তী ঘটনার পক্ষে পরবর্তী ঘটানো সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আরোহের ভিত্তির আলোকে বিজয়ের বক্তব্যের স্বরূপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর