দৃশ্যকল্প-২ আরোহের বস্তুগত ভিত্তির পরীক্ষণের অংশকে নির্দেশ করছে।কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নিয়ন্ত্রিত পরিবেশে যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত ঘটনাবলির সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণই পরীক্ষণ। দৃশ্যকল্প-২ এ একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করে পানি। উৎপন্ন করেন, যা মূলত পরীক্ষণ। পরীক্ষণের কিছু সুবিধা আছে। যেমন- পরীক্ষণ নিয়ন্ত্রিত পরিবেশে হওয়ার কারণে পরীক্ষক ইচ্ছামাফিক ও প্রয়োজনমত ঘটনাবলি বিশ্লেষণ, অপ্রয়োজনীর ঘটনার অপসারণ, প্রতিকূল অবস্থায় পরিবর্তন করে কাজ করতে পারে।পরীক্ষণ কৃত্রিম পরিবেশে নিয়ন্ত্রিত অবস্থায় উৎপাদিত ঘটনার ক্ষেত্রে সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। দৃশ্যকল্প-২ এ গবেষনাগারের কৃত্রিম পরিবেশে নির্দিষ্ট অনুপাতে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস একসাথে মিশিয়ে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করলে পানি উৎপন্ন হয়। অর্থাৎ পরীক্ষণের প্রাপ্ত ফলাফল নিশ্চিত হয়। এছাড়া পরীক্ষণে নির্বাচিত ঘটনাকে অন্যান্য ঘটনা থেকে বিচ্ছিন্ন, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন, পুনরাবৃত্তি এবং ধীর স্থিরভাবে করা যায়।ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, নিশ্চিত সত্যতা লাভের জন্য পরীক্ষণ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।