শেয়ারFacebookWhatsApp

কূটাভাস শব্দটির অর্থ কী?

উত্তর: কূটাভাস শব্দটির অর্থ হলো আপাত অসঙ্গত মতবাদ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কূটাভাস শব্দটির অর্থ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: যুক্তিবিদ্যা ক্লাসে শিক্ষক বললেন, "আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নীতি। এ নীতিটি মানুষের মনের এক অখণ্ড বিশ্বাস। একে বাদ দিয়ে আরোহ অনুমান সম্ভব নয়।"দৃশ্যকল্প-২: জ্যোতির্বিজ্ঞানীরা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, জোয়ারভাটা ও গ্রহ নক্ষত্রের গতিবিধি প্রত্যক্ষ করেন।

Dinajpur · 2019

উত্তর

কূটাভাস শব্দটির অর্থ হলো আপাত অসঙ্গত মতবাদ।

উত্তর

কতগুলো শর্তের সমন্বয়ে কারণ সৃষ্টি হওয়ায় কারণ ও শর্ত পরস্পর থেকে ভিন্ন। কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনার প্রয়োজন হয় তাদের সমষ্টিকে কারণ (Cause) বলে এবং কারণ হিসেবে গৃহীত ঘটনাসমূহের প্রত্যেকটি অংশ হলো এক একটি শর্ত (Condition)। কারণ ও শর্ত পরস্পর থেকে ভিন্ন। কেননা- প্রথমত, কারণ হলো শর্তের সমষ্টি, আর শর্ত হলো কারণের অংশ। দ্বিতীয়ত, কারণকে গুণগত ও পরিমাণগত দিক থেকে বিচার করা যায়, কিন্তু শর্তকে গুণগত ও পরিমাণগত দিক থেকে বিচার করা যায় না। এজন্য কারণ ও শর্ত পরস্পর থেকে ভিন্ন।

উত্তর

দৃশ্যকল্প-১ এ আরোহের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নামক ভিত্তিটির ইঙ্গিত রয়েছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী বলা হয় প্রকৃতি সর্বদা নিয়মের অনুগামী। প্রকৃতি কখনো বিরূপ আচরণ করে না। প্রকৃতি একই অবস্থায় সর্বদা একই আচরণ করে। আরোহ অনুমানে কোনো বিষয় সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার সময় এ নীতিকে অনুসরণ করা হয়। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল' এই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যটির বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করতে গেলে প্রকৃতির নিয়মকে বিশ্বাস করতে হবে এবং মনে করতে হবে প্রাণীর নিজস্ব প্রকৃতি অনুযায়ী এবং পারিপার্শ্বিক পরিবেশে যে অবস্থায় 'মানুষ', গরু, ছাগল, পাখি প্রভৃতির মৃত্যু হয়; সেই একই অবস্থায় অন্যান্য সকল প্রাণীর মৃত্যু হবে। এজন্য আরোহ অনুমানে 'প্রকৃতির নিয়মানুবর্তিতা' নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আরোহের স্বতঃসিদ্ধ ভিত্তির কথা বলা হয়েছে। এটি প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নীতি। এটি মানুষের মনের এক অখণ্ড বিশ্বাস। সুতরাং স্পষ্টতই এটি প্রকৃতির নিয়মানুবর্তিতাকে নির্দেশ করছে।

উত্তর

দৃশ্যকল্প-২: এ নিরীক্ষণের প্রতিফলন ঘটেছে যার সুবিধা এবং অসুবিধা উভয়ই বিদ্যমান। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বস্তু ও ঘটনাবলীর সুনির্দিষ্ট প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। নিরীক্ষণ পদ্ধতির সুবিধা হলো এখানে কার্য থেকে কারণে এবং কারণ থেকে পুনরায় কার্যে যাওয়া যায়। নিরীক্ষণের জন্যে কৃত্রিম পরিবেশ সৃষ্টির প্রয়োজন হয়না। নিরীক্ষণ একটি সহজ-সরল প্রক্রিয়া। নিরীক্ষণ পরীক্ষণের ওপর নির্ভরশীল নয়। নিরীক্ষণের পরিসর ব্যাপক। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জোতির্বিজ্ঞানীদের প্রাকৃতিক ঘটনাসমূহ পর্যবেক্ষণ করতে দেখা যায়। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, জোয়ারভাটা ও গ্রহ নক্ষত্রের গতিবিধি প্রত্যক্ষ করতে কৃত্রিম পরিবেশের প্রয়োজন হয়নি। নিরীক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধাও রয়েছে। নিরীক্ষণের ঘটনার পুনরাবৃত্তি করা যায় না। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করা যায় না। যেমন- উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, জোয়ারভাটা ও গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ ঘটনাগুলোর পুনরাবৃত্তি করা সম্ভব নয়। প্রাকৃতিকভাবে পরবর্তী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হয়। এজন্য ধীরস্থিরভাবে ঘটনাকে প্রত্যক্ষ করা সম্ভব হয় না। এ পদ্ধতির বড় অসুবিধা হলো নিরীক্ষণের সিদ্ধান্ত সুনিশ্চিত নয়। পরিশেষে বলা যায়, নিরীক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধা থাকলেও তা আরোহের একটি বস্তুগত ভিত্তি। কোনো বিষয়ে পরীক্ষণ চালাতে গেলেও নিরীক্ষণের প্রয়োজন হয়। তাই নিরীক্ষণের গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই।
HSCLogic 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।