প্রকৃতির একরূপতানীতি বলতে কী বোঝ?
উত্তর: প্রকৃতির একরূপতা নীতি বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে একই অবস্থায় প্রকৃতি একই আচরণ করবে এটাকে বোঝায়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি মৌলিক নিয়ম। নানা জন একে নানাভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন। তাদের সবার বক্তব্যে একটি অর্থই পরিষ্কার হয়ে ওঠে যে, প্রকৃতি একই অবস্থায় সব সময় এক রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে প্রকৃতিতে একই রূপ ঘটনা ঘটে। উদাহরণস্বরূপ: যে সব অবস্থায় আগুন অতীতে দহন করেছে, সে সব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। প্রকৃতি একটি নিয়মের রাজ্য এখানে খামখেয়ালী বা আকস্মিকতার কোনো সুযোগ নেই। এটি প্রকৃতির একরূপতা নীতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রকৃতির একরূপতানীতি বলতে কী বোঝ?
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর