শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির যথার্থতা যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো বহুকারণবাদ। তবে এ বিষয়টি যথার্থ কিনা সে বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে। বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায়, বহুকারণবাদ যথার্থ নয়। সাধারণ মানুষের কাছে বহুকারণবাদ গ্রহণযোগ্য হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ মতবাদটি অর্থহীন। কারণ- ১. বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয়, একই কার্যের বিভিন্ন কারণ' আছে। যদি কারণের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হতো তাহলে বহুকারণবাদ যথার্থ থাকত না। ২. বহুকারণবাদ যে যথার্থ নয় তা আরেকটা বিষয় লক্ষ করলে বোঝা যায়। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয় এবং বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হয়, তাহলে বিভিন্ন কারণ একটা কারণে পরিণত হয়। ফলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। ৩. বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ অনুসারে কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়। তখন কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। ৪. কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য হয় তবে কার্যকারণ নিয়ম মিথ্যা বলে প্রমাণিত হবে। ৫. কার্যের প্রকৃতি বিশ্লেষণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। কার্যকে বিশ্লেষণ করলে দেখা যায়, ভিন্ন ভিন্ন কারণ থেকে প্রাপ্ত কার্যের প্রকৃতিও ভিন্ন হয়। যেমন- মৃত্যুর, কারণ হিসেবে সর্প দংশন, ম্যালেরিয়ার আক্রমণে মৃত্যুর প্রকৃতি একরূপ নয়। সূর্যের আলো ও মোমবাতির আলো এক জিনিস নয়। পরিশেষে বলা যায়, বহুকারণবাদ একটি গ্রহণযোগ্য মতবাদ নয়। একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না। একটি কার্যের মাত্র একটি কারণ থাকবে। এটা আসলে আমাদের ত্রুটিপূর্ণ জ্ঞানের একটি নিদর্শন।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির যথার্থতা যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ কর।

Chittagong · 2025

উত্তর

যে আরোহ অনুমানে আরোহের মৌলিক বৈশিষ্ট্যসমূহ বিশেষভাবে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন ও আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে তাকে প্রকৃত বা যথার্থ আরোহ বলে।

উত্তর

"প্রকৃতিতে নিয়মের রাজ্য বিদ্যমান" তথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি মৌলিক নীতি। তাই এক কথায় এটির সংজ্ঞা দেওয়া যায় না। এ নীতিকে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়। যেমন-প্রকৃতি সর্বত্র নিয়মের রাজত্ব, প্রকৃতিতে একই অবস্থায় একই ঘটনা ঘটে, প্রকৃতি ইতিহাসের অনুসারী ইত্যাদি। তবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মূল কথা হলো প্রকৃতি সর্বত্র একই অবস্থায় একই রূপ আচরণ করে।

উত্তর

উদ্দীপকের চিত্রের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। উদ্দীপকে একটি কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে। এখানে আলো নামক কার্যের কারণ হিসেবে সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, হারিকেন ইত্যাদিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটতে পারে বলে এখানে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রীড বলেন, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে। এ কথার পরিপ্রেক্ষিতে বলা যায়, একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য পৃথক পৃথক কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপর্কের চিত্রে দেখানো হয়েছে, একই কার্য 'আলো' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা যেমন হিসেবে সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক বাতি ইত্যাদির মাধ্যমে সৃষ্টি হতে পারে। সুতরাং বহুকারণবাদ অনুসারে একাধিক কারণ বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে।.

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো বহুকারণবাদ। তবে এ বিষয়টি যথার্থ কিনা সে বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে। বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায়, বহুকারণবাদ যথার্থ নয়। সাধারণ মানুষের কাছে বহুকারণবাদ গ্রহণযোগ্য হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ মতবাদটি অর্থহীন। কারণ- ১. বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয়, একই কার্যের বিভিন্ন কারণ' আছে। যদি কারণের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হতো তাহলে বহুকারণবাদ যথার্থ থাকত না। ২. বহুকারণবাদ যে যথার্থ নয় তা আরেকটা বিষয় লক্ষ করলে বোঝা যায়। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয় এবং বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হয়, তাহলে বিভিন্ন কারণ একটা কারণে পরিণত হয়। ফলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। ৩. বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ অনুসারে কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়। তখন কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। ৪. কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য হয় তবে কার্যকারণ নিয়ম মিথ্যা বলে প্রমাণিত হবে। ৫. কার্যের প্রকৃতি বিশ্লেষণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। কার্যকে বিশ্লেষণ করলে দেখা যায়, ভিন্ন ভিন্ন কারণ থেকে প্রাপ্ত কার্যের প্রকৃতিও ভিন্ন হয়। যেমন- মৃত্যুর, কারণ হিসেবে সর্প দংশন, ম্যালেরিয়ার আক্রমণে মৃত্যুর প্রকৃতি একরূপ নয়। সূর্যের আলো ও মোমবাতির আলো এক জিনিস নয়। পরিশেষে বলা যায়, বহুকারণবাদ একটি গ্রহণযোগ্য মতবাদ নয়। একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না। একটি কার্যের মাত্র একটি কারণ থাকবে। এটা আসলে আমাদের ত্রুটিপূর্ণ জ্ঞানের একটি নিদর্শন।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।