উদ্দীপকটি যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। উদ্দীপকে একটি কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে। এখানে আলো নামক কার্যের কারণ হিসেবে সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, হারিকেন ইত্যাদিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটতে পারে বলে এখানে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রীড বলেন, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে। এ কথার পরিপ্রেক্ষিতে বলা যায়, একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য পৃথক পৃথক কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপর্কের চিত্রে দেখানো হয়েছে, একই কার্য 'আলো' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা যেমন হিসেবে সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক বাতি ইত্যাদির মাধ্যমে সৃষ্টি হতে পারে। সুতরাং বহুকারণবাদ অনুসারে একাধিক কারণ বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে।.
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর