উদ্দীপকের ঘটনা-২ এর চিত্রটি পাঠ্যবইয়ের আলোকে বহুকারণবাদকে নির্দেশ করে।
কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয় যে, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বলে বহুকারণ। আর এই সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রিড বলেন, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ বেইন বলেন "কার্যকারণ নিয়ম অনুসারে একই কারণ একই কার্য উৎপন্ন করে। কিন্তু এর বিপরীত কথাটা সত্য নয়। আসলে একই কার্য সব সময় একই কারণ দ্বারা উৎপন্ন হয়না। একটা কার্যের বহু কারণ থাকতে পারে।"
ঘটনা-২ এ পানি কার্যটি কতগুলো কারণ দ্বারা সংঘটিত হতে পারে যেমন, বৃষ্টির ফলে পানি আসতে পারে, টিউবওয়েল চাপলে পানি আসবে, নদীতে পানি পাওয়া যায়। অর্থাৎ, পানি কার্যটির ৩টি কারণ দেখানো হয়েছে যা বহুকারণবাদকে নির্দেশ করে।
পরিশেষে বলা যায়, একই ঘটনা বা কার্য বিভিন্ন সময়ে একাধিক কারণ দ্বারা সংঘটিত হতে পারে বলে যে মতবাদ মনে করে তাই বহুকারণবাদ।