শেয়ারFacebookWhatsApp

আরোহের ভিত্তি বলতে কী বোঝ?

উত্তর: আরোহ অনুমান যে বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে তাকে আরোহের ভিত্তি বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহের ভিত্তি বলতে কী বোঝ?

Rajshahi · 2018

উত্তর

আরোহ অনুমান যে বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে তাকে আরোহের ভিত্তি বলে।

উত্তর

কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান এবং কারণ হলো কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা। প্রতিটি ঘটনার একটি কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। এক্ষেত্রে কারণ থাকে আগে এবং কার্য থাকে কারণের পরে। কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু এই ঘটনা কোনো শর্তের ওপর নির্ভর করে না। অর্থাৎ, কোনো কার্যের কারণ কোনো শর্তের অধীন নয়। তাই বলা হয়ে থাকে; কারণ হলো কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা।

উত্তর

উদ্দীপকের 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে যথাক্রমে আরোহের আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি বসবে। আরোহের ভিত্তি দুই প্রকার। যথা- ১. আকারগত ভিত্তি ও ২. বস্তুগত ভিত্তি। যেসব বিষয়ের ওপর নির্ভর করে আরোহের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া। আরোহ বিশেষ থেকে সার্বিকে যাওয়ার ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম আকারগত দিকের ভিত্তি হিসেবে কাজ করে। যেহেতু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে আরোহের আকারগত প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই এই দুটিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। আরোহ অনুমানে যেসব বিষয়ের ওপর নির্ভর করে বস্তুগত দিক গড়ে ওঠে তাকে আরোহের বস্তুগত ভিত্তি বলে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের জন্য বিভিন্ন বাস্তব উপাদানের প্রয়োজন হয়। আর আরোহের বাস্তব উপাদান সরবরাহ করে নিরীক্ষণ ও পরীক্ষণ। যেহেতু নিরীক্ষণ ও পরীক্ষণ আরোহের বস্তুগত বা বাস্তব উপাদান সরবরাহ করে, তাই নিরীক্ষণ ও পরীক্ষণকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়। আরোহ অনুমান আকারগত ও বস্তুগত ভিত্তির সমন্বয়ে গড়ে ওঠে। তাই আরোহ অনুমানের উভয় প্রকার ভিত্তিই গুরুত্বপূর্ণ।

উত্তর

'শেষ রাতের স্বপ্ন সব সময় সফল হয়'- যুক্তিটিতে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। আরোহের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সব বস্তু ও ঘটনা নিরীক্ষণ করা দরকার সেসব বস্তু ও ঘটনা নিরীক্ষণ না করে সীমিত কয়েকটি বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। এই অনিরীক্ষণ অনুপপত্তি দুই প্রকার। যথা-১. দৃষ্টান্তের অনিরীক্ষণ ও ২. প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে অনুপপত্তির সৃষ্টি হয়। এই অনুপপত্তিকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি বলে। অর্থাৎ, এক্ষেত্রে প্রাসঙ্গিক দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা গেল যে, তাদের বুদ্ধি কম। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, সকল লম্বা লোকের বুদ্ধি কম। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা যেসব লম্বা লোক বুদ্ধিমান তাদেরকে অনিরীক্ষিত রেখে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে প্রয়োজনীয় যেসব বিষয় নিরীক্ষণ করা দরকার সেসব বিষয় নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সিদ্ধান্তের এই ত্রুটিকে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি বলে। যেমন- শিক্ষাই কোনো জাতির উন্নতির কারণ। এখানে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা কোনো জাতির উন্নতির জন্য শিক্ষার সাথে প্রয়োজনীয় যেসব অবস্থা নিরীক্ষণ করা দরকার সেগুলো এখানে নিরীক্ষণ করা হয়নি। পরিশেষে বলা যায় যে, আরোহের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে যেসব বিষয় নিরীক্ষণ করা দরকার তার প্রত্যেকটি বিষয় নিরীক্ষণ করতে হবে। অন্যথায় সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হবে বা অনুপপত্তির সৃষ্টি হবে।
HSCLogic 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।