উদ্দীপকে মি. জামিলের সিদ্ধান্তে দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত (Non- Observation of Instances) অনুপপত্তি ঘটেছে।
কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি (Fallacy of Non-Observation of Instances) বলে। যেমন: একজন লোক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে না, কারণ যারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারাও মৃত্যুবরণ করে। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা প্রয়োজনীয় দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উদ্দীপকে মি. জামিল মানুষের বুদ্ধিমত্তা সংক্রান্ত জরিপ করতে গিয়ে কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখলেন যে, তাদের বুদ্ধি কম। এর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে, লম্বা লোক মাত্রই বুদ্ধি কম। মি. জামিলের এই সিদ্ধান্তে মূলত দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ লম্বা ও বুদ্ধিমান লোক তার নিরীক্ষণের বাইরে থেকে যাচ্ছে।