উদ্দীপকে উল্লিখিত চিকিৎসকের বক্তব্যকে সিফাতের বাবার মৃত্যুর কারণ এবং তার পরিবারের বক্তব্যকে এই মৃত্যুর কারণের শর্ত হিসেবে চিন্তা করা যায়।
কোনো কার্য ঘটানোর জন্য যে সব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে বলা হয় কারণ। এ সমষ্টির প্রতিটি ঘটনাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে। এ ঘটনাগুলোর প্রত্যেকটিকে পৃথকভাবে এক একটি শর্ত বলে। অর্থাৎ শর্ত হচ্ছে কারণাংশ। যেমন- একটি ছেলে পরীক্ষায় ফেল করলে আমরা বলি যে, পরীক্ষার কয়দিন আগের জ্বর তার পরীক্ষায় ফেলের কারণ। কিন্তু ফেল করার পিছনে এটা একটা শর্ত হতে পারে এবং এমন আরো অনেক শর্ত যেমন- পড়াশোনায় অবহেলা করা, প্রশ্নপত্র কঠিন হওয়া প্রভৃতি দায়ী থাকতে পারে। তাই বলা যায় যে, কতগুলো শর্তের সমন্বয়ে কারণের সৃষ্টি।
উদ্দীপকে চিকিৎসক বললেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিফাতের বাবা মারা গেছে। যেটাকে আমরা সিফাতের বাবা মারা যাওয়ার একটা কারণ হিসেবে গণ্য করতে পারি, আর সিফাতের পরিবারের সদস্যদের বক্তব্য ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ ও ধুমপানকে আমরা হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার এক একটি শর্ত হিসেবে বিবেচনা করতে পারি। এগুলোর কোনো একটি তার বাবার মৃত্যুর কারণ না। বরং কারণাংশ বা শর্ত। কারণ হচ্ছে কোনো কার্যের ঠিক পূর্ববর্তী সংশ্লিষ্ট ঘটনা। কারণ তৈরি হয় কতগুলো শর্তের সমন্বয়ে। একইভাবে উদ্দীপকে সিফাতের বাবার মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পিছনে অতিরিক্ত ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ, ধূমপান শর্ত হিসেবে কাজ করেছে।