প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে কখন আরোহের কূটাভাস বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে যখন দুটি পরস্পর বিরোধী নীতি- আরোহ অনুমানের ভিত্তি এবং অবৈজ্ঞানিক আরোহের ফল হিসেবে ব্যাখ্যা করা হয় তখন তাকে আরোহের কূটভাস বলে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের রূপগত ভিত্তি বলে অভিহিত করেছেন। কারণ এই নীতির ওপর নির্ভর করেই আমরা আরোহ অনুমানে বিশেষে থেকে সার্বিকে গমন করি। আবার এই নীতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন নীতিটি নিজেই একটা অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। যেমন- আমরা দেখি যে আগুন সব সময় তাপ দেয়, খাদ্য ক্ষুধা নিবারণ করে, পানি আমাদের পিপাশা মেটায়, কখনো এর ব্যতিক্রম চোখে পড়ে। প্রকৃতির এই একমুখী আচরণ দেখে অর্থাৎ আমাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রকৃতি নিয়মের রাজত্ব। আর এই প্রকৃতির এই নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের ভিত্তি। যা আমাদের নিশ্চিত সত্য দেয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে এভাবে দুটি বিরোধী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করায় আরোহের কূটভাস ঘটে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে কখন আরোহের কূটাভাস বলা হয়? ব্যাখ্যা কর।
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর