কারণের প্রকৃতির দিক থেকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ একটি গ্রহণযোগ্য মতবাদ। দৃশ্যকল্প-৩ এ বহুকারণবাদ বর্ণিত হয়েছে এবং দৃশ্যকল্প-২ এ এর বিপরীত মত আলোচনা করা হয়েছে।
বহুকারণবাদ অনুযায়ী একটি কার্যের অনেকগুলো কারণ থাকতে পারে অর্থাৎ অনেক কারণেই একটি কার্য সংঘটিত হতে পারে। তাই যে কোনো একটি কারণে একটি কার্য ঘটবে এমনটা মনে করা ঠিক না। কিন্তু বহুকারণবাদকে খণ্ডন করে কোনো কোনো যুক্তিবিদ বলেন, একটি কার্যের একাধিক শর্ত থাকলেও তার কারণ একটিই। অনেক সময় আমাদের মনে হয় একটি কার্যের একাধিক কারণ রয়েছে। কিন্তু প্রকৃত প্রস্তাবে একটি কার্যের ঠিক পূর্ববর্তী সংশ্লিষ্ট ঘটনাই হচ্ছে কারণ। আর তেমন ঘটনা একটাই থাকে। তাই বলা যায়, বহুকারণবিরোধী মতবাদটিই অধিক গ্রহণযোগ্য।
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ কেই অধিক গ্রহণযোগ্য বলা যায়। কারণ দৃশ্যকল্প-২ এ চলন্ত গাড়ির জন্য ড্রাইভার, তেল, ইঞ্জিন এক একটা শর্ত হিসেবে কাজ করেছে। এই শর্তগুলোর সমষ্টিই হচ্ছে চলন্ত গাড়ির কারণ। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ জ্বরের কারণ হিসেবে বৃষ্টিতে ভেজা, মশার কামড়, টাইফয়েড জীবাণু এগুলোকে এক একটিকে এককভাবে জ্বরের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। যা সব সময় বাস্তবে ঘটে না। এগুলো জ্বরের এক একটি শর্ত হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু জ্বরের কারণ হিসেবে শুধুমাত্র বৃষ্টিতে ভেজা বা শুধুমাত্র মশার কামড়কে এককভাবে দায়ী করা যায় না, তাই দৃশ্যকল্প-২ কেই অধিকতর গ্রহণযোগ্য বলে বিবেচনা করা যায়। একটি কাজের অনেকগুলো শর্ত থাকলেও কারণ একটিই। অনেক সময় আমাদের অজ্ঞতার জন্য একটি কার্যের জন্য একাধিক কারণের উপস্থিতিকে আমরা বিশ্বাস করি। এ কারণেই দৃশ্যকল্প-৩ এর তুলনায় দৃশ্যকল্প-২ কে অধিক গ্রহণযোগ্য মতবাদ বলে মনে হয়। কারণ দৃশ্যকল্প-২ একটি কারণ যা কয়েকটি শর্তের সমষ্টিতে তৈরি।