সকল সংকেত প্রতীক নয় কেন?
উত্তর: সকল সংকেত আমাদের ব্যবহারিক উপযোগিতা নির্দেশ করতে পারে না। এ কারণে সকল সংকেত প্রতীক নয়। সংকেত শব্দের অর্থ হলো চিহ্ন। অন্যদিকে সচেতনভাবে ব্যবহৃত সংকেতকেই প্রতীক বলা হয়। সংকেত দুই প্রকার। যথা: স্বাভাবিক সংকেত ও কৃত্রিম সংকেত। স্বাভাবিক সংকেত মানুষের ব্যাখ্যা ও ব্যবহারের ওপর নির্ভরশীল নয়। কিন্তু প্রতীক মানুষের ব্যাখ্যা ও ব্যবহারের ওপর নির্ভরশীল। তাই সব ধরনের সংকেতকে প্রতীক বলা যায় না। কেবল কৃত্রিম সংকেত প্রতীকের মর্যাদা পেতে পারে। কেননা কৃত্রিম সংকেত আমাদের ব্যবহারিক উপযোগিতা নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সকল সংকেত প্রতীক নয় কেন?
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর