শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে কার্যকারণতত্ত্বের আলোকে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বহুকারণবাদ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণই কার্যকে সংঘটিত করে। এ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ আছে। কিন্তু অনেক সময় একটি কার্যের অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায়। যখন একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলে। যুক্তিবিদ মিল, বেন, কার্ডেথ রীড সবাই 'বহুকারণবাদ সমর্থন করেন। উদ্দীপকে দেওয়া আছে, সামাজিক পরিবর্তনের অনেকগুলো উপায়। এখানে সামাজিক পরিবর্তন হচ্ছে কার্য এবং এর পিছনে অনেকগুলো কারণ আছে। যার প্রতিটি পৃথকভাবে সামাজিক পরিবর্তন করতে সক্ষম। বিপ্লব, সুশাসন, জনগণের সচেতনতা, পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, শক্তিশালী অর্থনীতি এসব এক-একেকটি কারণ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এটাই বহুকারণবাদের কথা। কার্যের যে সবসময় একটি কারণ থাকবে এমন নয়। বিভিন্ন কারণ একইরূপ কার্য উৎপাদন করতে পারে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে কার্যকারণতত্ত্বের আলোকে তা ব্যাখ…

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্তনিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে ঐ ঘটনার কারণ বলে।

উত্তর

কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। কেননা কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য পরে আসে। অর্থাৎ কারণ হলো অগ্রগামী ঘটনা এবং কার্য হলো অনুগামী ঘটনা। যেমন- বাস দুর্ঘটনায় একটা লোকের পা ভেঙে গেল। এখানে বাস দুর্ঘটনা হলো 'কারণ'। কেননা ঘটনাটি আগে ঘটেছে। আর পা ভাঙার দৃষ্টান্তটি হলো 'কার্য' কেননা ঘটনাটি পরে ঘটেছে। অর্থাৎ 'বাস দুর্ঘটনা' পূর্ববর্তী ঘটনা এবং 'পা ভাঙা' পরবর্তী ঘটনা। এজন্যই কারণকে কার্যের পূর্ববর্তী ঘটনা বলা হয়।

উত্তর

উদ্দীপকে বহুকারণবাদ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণই কার্যকে সংঘটিত করে। এ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ আছে। কিন্তু অনেক সময় একটি কার্যের অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায়। যখন একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলে। যুক্তিবিদ মিল, বেন, কার্ডেথ রীড সবাই 'বহুকারণবাদ সমর্থন করেন। উদ্দীপকে দেওয়া আছে, সামাজিক পরিবর্তনের অনেকগুলো উপায়। এখানে সামাজিক পরিবর্তন হচ্ছে কার্য এবং এর পিছনে অনেকগুলো কারণ আছে। যার প্রতিটি পৃথকভাবে সামাজিক পরিবর্তন করতে সক্ষম। বিপ্লব, সুশাসন, জনগণের সচেতনতা, পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, শক্তিশালী অর্থনীতি এসব এক-একেকটি কারণ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এটাই বহুকারণবাদের কথা। কার্যের যে সবসময় একটি কারণ থাকবে এমন নয়। বিভিন্ন কারণ একইরূপ কার্য উৎপাদন করতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে বহুকারণবাদ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ মতবাদ গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয় একই কাজের বিভিন্ন কারণ আছে। যদি বহুকারণবাদের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হতো তাহলে বহুকারণবাদ যথার্থ থাকতো না। বহুকারণবাদ যে যথার্থ নয় তা প্রমাণের আরেকটা উপায় হচ্ছে কারণের সার্বিকীকরণ করা। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হতো তাহলে বিভিন্ন কারণ একটি কারণে পরিণত হয় ফলে বহুকারণবাদ বাতিল হয়। বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দ্বারা উৎপন্ন হয়। তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য হয় তবে কার্যকারণ নিয়ম মিথ্যা বলে প্রমাণিত হবে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।