উদ্দীপকে 'ক' দ্বারা যে বিষয়টির নির্দেশ করে তার গুণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা কারণ (Cause) কে নির্দেশ করে। কারণ সবসময় কার্যের সাথে সম্বন্ধযুক্ত। কার্য ছাড়া কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। কারণ হলো কোনো স্থানের ও কালের ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। তাই স্থান ও কালের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য পরে আসে। সর্বোপরি, কারণ হলো অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। উদ্দীপকে 'ক' দ্বারা পূর্ববর্তী ঘটনা হিসেবে 'বৃষ্টি হওয়া' এবং পরবর্তী ঘটনা হিসেবে 'মাটি ভেজা' উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কার্যকারণ নীতির আলোকে 'বৃষ্টি হওয়া' হলো কারণ এবং 'মাটি ভেজা' হলো কার্য। এভাবে উদ্দীপকে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক প্রকাশ পেয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দ্বারা যে বিষয়টির নির্দেশ করে তার গুণগত বৈশিষ্ট্য ব্যা…
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর