উদ্দীপকে উল্লিখিত বিষয়টির যথার্থতা নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে বহুকারণবাদ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ মতবাদ গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয় একই কাজের বিভিন্ন কারণ আছে। যদি বহুকারণবাদের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হতো তাহলে বহুকারণবাদ যথার্থ থাকতো না। বহুকারণবাদ যে যথার্থ নয় তা প্রমাণের আরেকটা উপায় হচ্ছে কারণের সার্বিকীকরণ করা। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হতো তাহলে বিভিন্ন কারণ একটি কারণে পরিণত হয় ফলে বহুকারণবাদ বাতিল হয়। বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দ্বারা উৎপন্ন হয়। তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য হয় তবে কার্যকারণ নিয়ম মিথ্যা বলে প্রমাণিত হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির যথার্থতা নির্ণয় করো।
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর