উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ দ্বারা আরোহের কোন বস্তুগত ভিত্তি বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ দ্বারা আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে নিরীক্ষণকে বোঝায়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা ঘটতে দেখি। এগুলোর কোনোটিকে প্রয়োজনীয় মনে করে ব্যাখ্যা-বিশ্লেষণ করি, আবার কোনোটিকে অপ্রয়োজনীয় মনে করে ভুলে যাই। আবার এমন অনেক সময় আছে যখন আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো ঘটনাকে প্রত্যক্ষ করি। এক্ষেত্রে আমাদের প্রত্যক্ষণে বিশেষ উদ্দেশ্যই মূল ভূমিকা পালন করে। আর এই প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশেও হতে পারে, আবার কৃত্রিম পরিবেশেও হতে পারে। বিশেষ উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ যখন প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয় তখন তাকে নিরীক্ষণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, জিসান সুন্দরবন বেড়াতে যায়। সে সুন্দরবনে হরিণ দেখতে পায়। এ ঘটনা থেকে সে হরিণ সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য জানতে পারে। দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটি আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে নিরীক্ষণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ দ্বারা আরোহের কোন বস্তুগত ভিত্তি বোঝায়?…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর