হাবিলের বক্তব্যে নির্দেশিত আকারগত ভিত্তিটির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: হাবিলের বক্তব্যে নির্দেশিত আকারগত ভিত্তিটি হলো কার্যকারণ নীতি। নিচে কার্যকারণ নীতির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের হাবিল তার বক্তব্যে বলে, প্রত্যেকটি ঘটনার কারণ আছে। আবহাওয়া এরকম গরম হওয়ারও কারণ নিহিত আছে। তার এরূপ বক্তব্যের মাধ্যমে কার্যকরণ নিয়মের বিষয়টি নির্দেশিত হয়েছে। কার্যকরণ নিয়ম আরোহের আকারগত ভিত্তির একটি অংশ। এটি আরোহের একটি মৌলিক নিয়ম। তাই এক কথায় এই নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। এই নীতির মূলকথা হলো জগতের প্রতিটি ঘটনাই কার্যকরণ নিয়মে যুক্ত। জগতে বিনা কারণে কোনো কার্য সংঘটিত হয় না। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। অর্থাৎ প্রতিটি ঘটনারই তার পূর্ববর্তী ঘটনার সাথে এমনভাবে যুক্ত যে, পূর্ববর্তী ঘটনাটি ঘটলে পরবর্তী ঘটনাটি ঘটে এবং পূর্ববর্তী ঘটনাটি না ঘটলে পরের ঘটনাটি ঘটে না। এভাবে প্রতিটি ঘটনাই কার্যকরণ নিয়মে যুক্ত। এই নিয়ম প্রকৃতিতে কার্যকর। তাই প্রকৃতিতে কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। আর কোনো ঘটনাই অনিয়মিতভাবে অন্য ঘটনাকে অনুসরণ করে না। কেননা, জগতের প্রতিটি ঘটনাই কার্যকরণ শৃঙ্খলে আবদ্ধ। এভাবে বিভিন্ন দিক থেকে কার্যকরণ নিয়মকে প্রকাশ করা হয়। এই নিয়ম আরোহের আকারগত দিক। অর্থাৎ সার্বিকতার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে। আলোচনা শেষে বলা যায়, জগতে প্রতিটি ঘটনারই কারণ আছে। আর আরোহের আকারগত ভিত্তি হিসেবে কার্যকারণ নীতির বৈশিষ্ট্য বলতে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোকেই নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
হাবিলের বক্তব্যে নির্দেশিত আকারগত ভিত্তিটির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর