উদ্দীপকে নাবিল এর বক্তব্য আরোহের কোন আকারগত ভিত্তিটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নাবিল এর বক্তব্য আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করেছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অংশ। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মূল কথা হলো প্রকৃতি সর্বত্র একই রূপ আচরণ করে। প্রকৃতিতে বিভিন্ন নিয়মের মাধ্যমে সর্বত্র শৃঙ্খলা বিরাজমান। যে অবস্থায় আজ কোনো কিছু সত্য হয়েছে, একই অবস্থায় আগামীতেও সে বিষয়টি সত্য হবে। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান। প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। প্রকৃতি অভিন্ন অবস্থায় সর্বদা একইরূপ আচরণ করে। উদ্দীপকের নাবিল তার বক্তব্যে বলেছে, এ বছর অনেক গরম পরে মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। ভবিষ্যতে যদি এরকম আবহাওয়া থাকে তবে আবারো এরকম গরম ও দুর্ভোগ দেখা দিবে; যা পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাবিল এর বক্তব্য আরোহের কোন আকারগত ভিত্তিটিকে নির্দেশ করেছ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর