দৃশ্য-১ কার্য সংমিশ্রণের কোন বিষয়টি নির্দেশ করেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্য-১' এ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ ঘটেছে। কেননা এখানে কারণগুলোর মিলিত কার্য ভিন্ন জাতীয় দেখানো হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ 'রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণ দরকার হয়। এভাবে যখন অনেকগুলো কারণ মিলে কোনো একটি 'কার্য সংঘটিত করে এবং ওই কারণগুলো পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন সেই মিশ্রকার্যটিকে কার্য সংমিশ্রণ বলে। অর্থাৎ অনেকগুলো কারণের মিলিত প্রচেষ্টায় সংঘটিত মিশ্রকার্য হলো কার্য সংমিশ্রণ। কার্য সংমিশ্রণ আবার দুই প্রকার যার মধ্যে একটি হলো ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। যখন একাধিক কারণ একসাথে কাজ করার ফলে একটি মিশ্রকার্য উৎপন্ন হয় এবং মিশ্রকার্যটি যদি কারণগুলো থেকে ভিন্নজাতীয় হয় তাহলে ওই মিশ্রকার্যটিকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে। ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণে দেখা যায় যে, কারণগুলো মিলিতভাবে কাজ করার ফলে মিশ্রকার্যটি ভিন্ন রকমের হয়ে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-১ কার্য সংমিশ্রণের কোন বিষয়টি নির্দেশ করেছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর