উদাহরণ-১ এবং উদাহরণ-২ মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-১ মাধ্যমে কারণ এবং উদাহরণ-২ মাধ্যমে শর্ত নির্দেশিত হয়েছে। আর কারণ ও শর্তের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদাহরণ-১ এ ভালো ফসল হওয়ার কারণ হিসেবে সারের- ব্যবহারকে উল্লেখ করা হয়েছে। তাই উদাহরণ-১ এর মাধ্যমে কারণ নির্দেশিত হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনারই কারণ আছে। আর কোনো ঘটনার পূর্ববর্তী ঘটনাই হলো সংশ্লিষ্ট ঘটনার কারণ। কোনো ঘটনার পূর্ববর্তী অনেকগুলো ঘটনা থাকলেও কেবল সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনাই ঐ ঘটনার কারণ। কার্যের জন্য কারণ অপরিহার্য। কারণ ও কার্য পরস্পর সাপেক্ষভাবে অবস্থান করে। একই ঘটনা কোনো ক্ষেত্রে কারণ আবার কোনো ক্ষেত্রে কার্য হতে পারে। পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য পরস্পর সমান থাকে। অর্থাৎ, কারণে যতখানি গুণ ও শক্তি থাকবে কার্যের মধ্যেও ততখানি গুণ ও শক্তি থাকবে। অপরপক্ষে, উদাহরণ-২ এ নৌকাডুবির ইতিবাচক কতকগুলো বিষয় এবং নেতিবাচক, কতকগুলো বিষয় উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ, এখানে সমর্থক ও নঞর্থক কতকগুলো বিষয় দেখানো হয়েছে। তাই উদাহরণ-২ মাধ্যমে শর্তের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা কোনো কার্য সংঘটনের জন্য পূর্ববর্তী ঘটনাসমূহের প্রত্যেকটি এক একটি শর্ত। শর্ত যেমন সমর্থক হতে পারে তেমনি শর্ত নঞর্থকও হতে পারে। শর্তের প্রকারভেদ আছে। তবে সকল প্রকার শর্তের সমষ্টিই হলো কারণ। তাই কারণের জন্য শর্ত অপরিহার্য। কারণ কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা হলেও দূরবর্তী বা পূর্ববর্তী কোনো ঘটনা কারণের শর্ত হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে, কারণ ও শর্ত বিভিন্ন দিক দিয়ে পৃথক। তবে. কোনো কোনো দিক থেকে এই দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ এবং উদাহরণ-২ মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর