উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের যে বিষয়টির মিল রয়েছে, সে সম্পর্কিত মতবাদটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বহুকারণবাদের মিল রয়েছে। কেননা বহুকারণবাদে একটি ঘটনা যেভাবে উপস্থাপন করা হয়ে থাকে উদ্দীপকের ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। কার্যকরণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ কারণই কার্যকে সংঘটিত করে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এভাবেই বিবেচনা করা হয় যে, প্রতিটি কার্যের কেবল একটি কারণ রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। অর্থাৎ, কোনো একটি কার্যের একাধিক কারণ বিদ্যমান। যখন কোনো কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর কোনো কার্যের বহুকারণ সংক্রান্ত এই মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণ রয়েছে। উদ্দীপকের ঘটনাটিতে 'তাপ' নামক কার্যের কারণ হিসেবে সূর্যালোক, আগুন, বিদ্যুৎ প্রভৃতি কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে 'তাপ' নামক কার্যের বিভিন্ন কারণ আছে বলে দেখানো হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকরণবাদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের যে বিষয়টির মিল রয়েছে, সে সম্পর্ক…
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর