'চিত্র-২ এর বিষয়টি চিত্র-১ থেকে পৃথক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: চিত্র-১ এর মাধ্যমে সমজাতীয় কার্য সংমিশ্রণ নির্দেশিত হয়েছে এবং চিত্র-২ এর মাধ্যমে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নির্দেশিত হয়েছে। উভয় প্রকার কার্য সংমিশ্রণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। চিত্র-১ এ দেখানো হয়েছে যে, অনেকগুলো ফুলের সমন্বয়ে সুগন্ধ তৈরি হয়েছে। তাই এখানে সমজাতীয় কার্য সংমিশ্রণ ঘটেছে। কেননা, যখন সমজাতীয় অনেকগুলো কারণ মিলে একটি কার্য উৎপন্ন করে তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। সমজাতীয় কার্য সংমিশ্রণে কারণগুলোর স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে না। কারণগুলোর মিলিত ফল এখানে একত্রে প্রকাশিত হয়। অর্থাৎ, সমজাতীয় কার্য সংমিশ্রণে প্রতিটি কারণের উৎপন্ন ফল সমজাতীয়। অপরপক্ষে, চিত্র-২ এর মাধ্যমে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ প্রকাশিত হয়েছে। 'ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণে অনেকগুলো কারণ একত্রে কাজ করে। তবে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কারণ মিলিতভাবে কাজ করে। অর্থাৎ, যখন বিভিন্ন কারণ একসাথে কাজ করে এবং মিশ্রকার্যটি কারণগুলো থেকে আলাদা হয় তখন তাকে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে। চিত্র-২-এ দেখানো হয়েছে যে, ইট, বালি, সিমেন্ট ও রডের মতো ভিন্ন জাতীয় কারণ মিলিতভাবে 'বিল্ডিং' নামক কার্যটি উৎপন্ন করেছে। অর্থাৎ, এখানে ভিন্ন জাতীয় কারণ মিলে একটি মিশ্র কার্য উৎপন্ন করেছে। তাই চিত্র-২ দ্বারা ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ প্রকাশিত হয়েছে। ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণে কারণগুলো ভিন্ন হয় এবং কার্যটি একটি মিশ্রকার্য হয়। পরিশেষে বলা যায়, সমজাতীয় কার্য সংমিশ্রণে কারণগুলো সমজাতীয় হয়। আর ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণে কারণগুলো ভিন্ন জাতীয় হয়। তবে উভয়ক্ষেত্রে একাধিক কারণ মিলিতভাবে কাজ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'চিত্র-২ এর বিষয়টি চিত্র-১ থেকে পৃথক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর