উদ্দীপকে চিত্র-১ এ কোন ধরনের কার্য সংমিশ্রণের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ এ সমজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে। কেননা, এখানে সমজাতীয় অনেকগুলো কারণের একত্রে মিলিত ফল হিসেবে একটি কার্যকে দেখানো হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, অনেকগুলো কারণ মিলিতভাবে কোনো কার্য সংঘটিত করে। এক্ষেত্রে কারণগুলো সমজাতীয় হলে তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। চিত্র-১ এ সুগন্ধের কারণ হিসেবে বেলি, গোলাপ, গন্ধরাজ ও হাসনাহেনা ফুলের উল্লেখ করা হয়েছে। এখানে ফুলগুলো কারণ এবং এদের মিলিত কার্য 'সুগন্ধ' সমন্বিতভাবে ঘটেছে। এভাবে যখন সমজাতীয় কারণ মিলিতভাবে কোনো কার্য সংঘটিত করে তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। তাই বলা যায়, চিত্র-১ এ কারণগুলো যেহেতু সমজাতীয়, তাই এখানে সমজাতীয় কার্যসংমিশ্রণ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-১ এ কোন ধরনের কার্য সংমিশ্রণের প্রকাশ ঘটেছে? ব্যাখ্য…
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর