দৃশ্যপট-২ এর আলোকে কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২ এর আলোকে কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- যে ঘটনাকে কেন্দ্র করে অন্য একটি নতুন ঘটনা সৃষ্টি হয় তাকে কারণ বলে। অর্থাৎ কারণ কোনো বাস্তব ঘটনার কার্যের অব্যবহিত পূর্ববর্তী অবস্থা প্রকাশ করে। তাই বলা হয়, কারণ হলো ঘটনার পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা। এজন্য যুক্তিবিদরা মনে করেন, কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ পদ। যেখানে কোনো ঘটনাকে কারণ বলার অর্থ হলো তাকে একটি কার্যের কারণ হিসেবে বিবেচনা করা। সময়ের দিক থেকে বিচার করলে কারণ আগে আসে এবং কার্য পরে আসে। যেমন- উদ্দীপকে দৃশ্যপট-২ এ বর্ণিত 'ট্রাক ও বাস' মুখোমুখি ধাক্কা লাগলে বাসটি খাদে পড়ে যায়।' এখানে 'ট্রাক ও বাস' ধাক্কা লাগা হলো কারণ। আর বাসটি পড়ে যাওয়া হলো কার্য। আবার, কারণ হবে কোনো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর এই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হবে শর্তনিরপেক্ষ। অর্থাৎ একটি ঘটনার কারণ হওয়ার জন্য তাকে অন্য কোনো শর্তের অধীন হলে চলবে না। এজন্য কারণ হবে শর্তনিরপেক্ষ এবং স্বাধীন। যেমন- উদ্দীপকে দৃশ্যপট-২ এ বর্ণিত, 'রফিকের মাথায় জানালার কাঁচ ভেঙ্গে ঢুকে পড়লে অনেক রক্তক্ষরণ হয় ও রফিক অজ্ঞান হয়ে পড়ে।' অর্থাৎ এখানে রফিকের মাথায় কাঁচ ঢোকা হলো অনেক রক্তক্ষরণ ও অজ্ঞান হওয়ার কারণ যা অপরিবর্তনীয় ও শর্তহীনভাবে অনুসৃত হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে দৃশ্যপট-২ এ কারণের গুণগত দিকের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ এর আলোকে কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর