শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বহুকারণ সমন্বয়বাদ বিষয়ের প্রতিফলন ঘটেছে। কেননা এখানে একাধিক কারণ মিলিতভাবে একটি মিশ্র কার্য উৎপন্ন করেছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের একটি মাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে। অর্থাৎ বহুকারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। উদ্দীপকে 'শিশুর বৃদ্ধি' নামক মিশ্র কার্যের কারণ হিসেবে মায়ের দুধ, পুষ্টিকর খাদ্য ও আদর-যত্ন উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে একাধিক কারণ একত্রে মিলিত হয়ে 'শিশুর বৃদ্ধি' নামক মিশ্র কার্য উৎপন্ন হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মাধ্যমে বহুকারণ সমন্বয়বাদ বিষয়টি নির্দেশিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

যখন একাধিক কারণ একত্র মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন কারণগুলোর মিলনকে বহুকারণ সমন্বয়বাদ বলা হয়।

উত্তর

যদি একাধিক কারণ একসাথে কাজ করে এমন একটি মিশ্র কার্য উৎপন্ন করে যা প্রতিটি কারণ থেকে পৃথকভাবে সৃষ্ট কার্যের সমজাতীয় হয়, তাহলে এ কার্য সংমিশ্রণকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। সমজাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণগুলো মিলিত হয়ে একইসাথে একটি মিশ্র কার্য উৎপন্ন করে। অর্থাৎ কার্যগুলো স্বতন্ত্র অস্তিত্ব ঘজায় রাখতে পারে না। মিশ্র কার্যটি হয়ে যায় পৃথকভাবে সৃষ্ট কার্যগুলোর সমষ্টি। যেমন- একটি ঘরের মধ্যে ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি বৈদ্যুতিক বাতি একসাথে জ্বালিয়ে দিলে ঘরের মধ্যে যে মিশ্র আলোর সৃষ্টি হবে তা হলো ১৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন। এখানে ঘরের আলো মিশ্র কার্যটি হলো সমজাতীয়। কেননা এতে মিশ্র কার্যটি স্বতন্ত্র কার্যগুলোর অনুরূপ।

উত্তর

উদ্দীপকে বহুকারণ সমন্বয়বাদ বিষয়ের প্রতিফলন ঘটেছে। কেননা এখানে একাধিক কারণ মিলিতভাবে একটি মিশ্র কার্য উৎপন্ন করেছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের একটি মাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে। অর্থাৎ বহুকারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। উদ্দীপকে 'শিশুর বৃদ্ধি' নামক মিশ্র কার্যের কারণ হিসেবে মায়ের দুধ, পুষ্টিকর খাদ্য ও আদর-যত্ন উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে একাধিক কারণ একত্রে মিলিত হয়ে 'শিশুর বৃদ্ধি' নামক মিশ্র কার্য উৎপন্ন হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মাধ্যমে বহুকারণ সমন্বয়বাদ বিষয়টি নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা বহুকারণ সমন্বয়বাদ বিষয়টি যথার্থ। কার্য-কারণ সম্পর্ক নির্ণয় আরোহ অনুমানের আকারগত ভিত্তির একটি গুরুত্বপূর্ণ দিক। কার্য-কারণ নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্যেরই কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটে না। তবে স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে, প্রত্যেক কার্যের একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একসাথে বহুকারণ সমন্বয় বলে। আর এই সম্পর্কিত মতবাদকে বহুকারণ সমন্বয়বাদ বলে। অর্থাৎ বহুকারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। আরোহ অনুমানে বহুকারণবাদের ধারণাটি একটি ভ্রান্ত ধারণা। এটি বিজ্ঞানসম্মত কোনো মতবাদ নয়। তাই এই ধারণাকে এড়িয়ে যেতেই যুক্তিবিদ্যায় বহুকারণ সমন্বয়বাদ মতবাদের উদ্ভব হয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বহুকারণ সমন্বয় মতবাদটি আরোহ অনুমানের কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে একটি যথার্থ মতবাদ হিসেবে বিবেচিত।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।