দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির দিকটি প্রতিফলিত হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতি অনুকূল পরিবেশে বা একইরূপ পরিস্থিতিতে সর্বদা একই আচরণ করে। অর্থাৎ যদি প্রকৃতিতে কোনো নির্দিষ্ট অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই ঘটনা ঘটবে। যেমন-যে সব অবস্থায় আগুন অতীতে দহন করে সে সব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। উদ্দীপকের দৃশ্যপট-১ এ উল্লিখিত 'অতীতে যে অবস্থায় মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হয়েছে ঐ একই অবস্থায় ভবিষ্যতেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হবে।' যা আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ যেসব অবস্থায় পূর্বেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হয়েছে, সেসব অবস্থায় ভবিষ্যতেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হবে। তাই বলা যায়, প্রকৃতি একটি নিয়মের রাজত্ব যা উদ্দীপকের দৃশ্যপট-১ এ পরিলক্ষিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর