চিত্রটি পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মাধ্যমে কার্যকারণ সংক্রান্ত বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। কার্যকারণ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা হলো- কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতিটি কার্যের কারণ রয়েছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই হিসেবে প্রতিটি কার্যের একটি মাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। অর্থাৎ, বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয় বিভিন্ন কারণ রয়েছে। তেমনি উদ্দীপকের দারিদ্র্য বিমোচন নামক কার্যের অনেকগুলো কারণ আছে বলে দেখানো হয়েছে। অর্থাৎ, দারিদ্র বিমোচন নামক কার্যের কোনো একটি কারণ নয়, বিভিন্ন কারণ রয়েছে। যেহেতু উদ্দীপকে দারিদ্র্য বিমোচন নামক কার্যের বিভিন্ন কারণ আছে বলে উল্লেখ করা হয়েছে, তাই উদ্দীপকের মাধ্যমে কার্যকারণ সংক্রান্ত বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্রটি পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর