উদ্দীপকে বর্ণিত বিষয়টির পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে মিল আছে তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। কেননা বহুকারণবাদে একটি ঘটনা যেভাবে উপস্থাপন করা হয় এখানে ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতিটি কার্যের কারণ রয়েছে। আর প্রতিটি ক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ নির্দিষ্ট একটি নয়, বিভিন্ন কারণ রয়েছে। উদ্দীপকে 'আলো' নামক কার্যের কারণ হিসেবে বিদ্যুৎ, সূর্য, মোমবাতি, চন্দ্র, টর্চলাইট, আগুন ইত্যাদিকে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে 'আলো' নামক কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে মিল আছে তা আল…
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর