শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ এ কারণের কোন বৈশিষ্ট্যকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃষ্টান্ত-১ এ 'কারণ হচ্ছে কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনার' বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে। কার্যকারণ সম্পর্ক অনুসারে প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটতে পারে না। যেখানে কোনো কার্য ঘটেছে, সেখানে কোনো কারণ অবশ্যই ঘটেছে। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে কোনো কার্যের কারণ হতে গেলে কেবল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই যথেষ্ট নয়। কারণকে হতে হবে শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ কোনো কার্যের প্রকৃত কারণ হতে হলে কার্যটি উৎপাদন করার জন্য কারণকে কোনো শর্তের ওপর নির্ভর করা চলবে না। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'এডিশ মশার কামড়ে ডেঙ্গুজ্বর হওয়া' কারণের একটি শর্তহীন পূর্ববর্তী ঘটনা। এখানে 'ডেঙ্গুজ্বর' নামক কার্যের কারণ হিসেবে এডিস মশার কামড়কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কারণের কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনার বৈশিষ্ট্যকে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ এ কারণের কোন বৈশিষ্ট্যকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : এডিস মশার কামড়েই ডেঙ্গুজ্বর হয়। দৃষ্টান্ত-২ : দিন রাতের আগে আসে, তাই দিনই রাতের কারণ। দৃষ্টান্ত-৩ : নেপোলিয়নের রাশিয়া অভিযানই তার পতনের কারণ।

Dhaka · 2025

উত্তর

কোনো কার্য সংঘটনের জন্য যে ঘটনাসমূহ কাজ করে ওই ঘটনাসমূহের প্রত্যেকটি ঘটনাই হলো শর্ত।

উত্তর

কার্যকারণ নীতি অনুযায়ী একটি ঘটনার একটিমাত্র কারণ থাকবে এবং একটি ঘটনার শত শত পূর্ববর্তী ঘটনা থাকলেও যে ঘটনাটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হবে, সেটিই হবে ঘটনাটির প্রকৃত কারণ। কোনো ঘটনাকে কোনো কার্যের কারণ হতে গেলে তাকে কেবল পূর্ববর্তী ঘটনা হলেই চলবে না, ঘটনাটিকে হতে হবে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কার্যের এমন পূর্ববর্তী ঘটনা, যা কখনো পরিবর্তিত হয় না বা বদলায় না।

উত্তর

দৃষ্টান্ত-১ এ 'কারণ হচ্ছে কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনার' বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে। কার্যকারণ সম্পর্ক অনুসারে প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটতে পারে না। যেখানে কোনো কার্য ঘটেছে, সেখানে কোনো কারণ অবশ্যই ঘটেছে। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে কোনো কার্যের কারণ হতে গেলে কেবল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই যথেষ্ট নয়। কারণকে হতে হবে শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ কোনো কার্যের প্রকৃত কারণ হতে হলে কার্যটি উৎপাদন করার জন্য কারণকে কোনো শর্তের ওপর নির্ভর করা চলবে না। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'এডিশ মশার কামড়ে ডেঙ্গুজ্বর হওয়া' কারণের একটি শর্তহীন পূর্ববর্তী ঘটনা। এখানে 'ডেঙ্গুজ্বর' নামক কার্যের কারণ হিসেবে এডিস মশার কামড়কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কারণের কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনার বৈশিষ্ট্যকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মাঝে কারণের বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায়। দৃষ্টান্ত-২ "দিন রাতের আগে আসে, তাই দিনই রাতের কারণ।” এ 'একটি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি' দেখা যায়। যুক্তিবিদ কার্ভেথ রিড বলেন, কারণ কার্যের আগের অপরিবর্তনীয় ঘটনা হলেও যেকোনো অপরিবর্তনীয় ঘটনাকে কারণ বলা যায় না। কেননা কেবল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করলে সমস্যা দেখা দেয়। যেমন- উদ্দীপকে দিন রাতের আগে আসে, তাই দিনই-রাতের কারণ। যদি কেবল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করা হয়, তাহলে দিনকে রাতের কারণ এবং রাতকে দিনের কারণ হিসেবে গ্রহণ করতে হয়। কিন্তু এটি মনে করলে অনুপপত্তি ঘটবে এবং উক্ত দৃষ্টান্তটি শর্তের অধীন। অন্যদিকে দৃষ্টান্ত-২ এ বলা আছে, "নেপোলিয়নের রাশিয়া অভিযানই তার পতনের কারণ।” এখানেও কার্যকারণ নীতির ভুল প্রয়োগ লক্ষণীয়। এখানে দুটি পূর্বাপর ঘটনাকে একটি কার্য ও অন্যটি কারণ মনে হয়। প্রকৃতপক্ষে নেপোলিয়নের পতন কার্যের একমাত্র কারণ তার রাশিয়া অভিযানকে মনে করা ঠিক হবে না। যেহেতু এখানে রাশিয়া অভিযান একমাত্র অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা নয়। এখানে - অনেক কারণ রয়েছে এটার মতো। যেহেতু কোনো কার্যের দূরবর্তী অনেক কারণ থাকতে পারে, তাই অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই কারণ বলে গণ্য হবে। তাই দৃষ্টান্ত-২ এ রাশিয়া অভিযান তার পতনের কারণ বলে গণ্য হবে না।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।