দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিষয়টি তোমার পঠিত কোন মতবাদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের বহুকারণবাদ বিষয়টি নির্দেশিত হয়েছে। 'বহুকারণবাদ' আরোহ যুক্তিবিদ্যার একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মতবাদ। এটি যুক্তিবিদ জে. এস. মিল ও বেইনের ব্যাখ্যায় অভিনব রূপ লাভ করে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ কার্ভেথ রীড বলেন, "একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে; বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে।” এ কথার পরিপ্রেক্ষিতে বলা যায়, একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য পৃথক পৃথক কারণের 'দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে- একই কার্য 'মৃত্যু' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হয়েছে। যেমন কখনো দুর্ঘটনা থেকে, কখনো কলেরা থেকে আবার কখনো বিষপান থেকে ঘটতে পারে। সুতরাং বহুকারণবাদ অনুসারে একাধিক কারণ স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিষয়টি তোমার পঠিত কোন মতবাদকে নির্দেশ করেছে?…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর