দৃশ্যকল্প-১ এ কার্য সংমিশ্রণের কোন প্রকারটি নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ সমজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করা হয়েছে। যখন কতগুলো কারণ একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং এই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণ একত্রে প্রকাশ করা হয়। উদ্দীপক-১ এ আলাদাভাবে ২০০ ওয়াটের ৫টি ও ৫০০ ওয়াটের একটি বাল্ব দেখানো হয়েছে। যার ফলে ১৫০০ ওয়াটের একত্রিত আলো পাওয়া যাচ্ছে, যাকে মিশ্রকার্য বলা হয়। আর বাল্বগুলো আলাদাভাবে হচ্ছে কারণ। এভাবে সমজাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্রকার্যটিকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কার্য সংমিশ্রণের কোন প্রকারটি নির্দেশ করেছে? ব্যাখ্যা…
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর