দৃশ্যকল্প-১ এ আরোহ অনুমানের ভিত্তির কোন দিকটির নির্দেশ রয়েছে ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ আরোহ অনুমানের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। কেননা দৃশ্যকল্প-১ এ প্রকৃতির নিজস্ব রীতির উল্লেখ করা হয়েছে। আরোহ অনুমানের আকারগত ভিত্তির দুটি দিক আছে। যথা- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তি প্রতিষ্ঠায় কাজ করে। এটি আরোহের একটি মৌলিক নীতি। এই নীতির মূল কথা হলো- প্রকৃতির সর্বত্র একই অবস্থা বিরাজমান। প্রকৃতিতে বিশৃঙ্খলা বা খামখেয়ালির কোনো স্থান নেই। আজ যদি পানি তৃষ্ণা নিবারণ করে তবে আগামীকালও পানি তৃষ্ণা নিবারণ করবে। আর প্রকৃতির মাঝে ভিন্নতা পরিলক্ষিত হলে সেটিও একটি উচ্চতর নিয়মের অধীন। প্রকৃতির সবকিছুই নিয়ম দ্বারা পরিচালিত। দৃশ্যকল্প-১ এ 'ভূমিকম্প প্রকৃতির নিজস্ব রীতিতে ঘটে' বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এখানে প্রকৃতির নিজস্ব নিয়মকে দেখানো হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ আরোহ অনুমানের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ আরোহ অনুমানের ভিত্তির কোন দিকটির নির্দেশ রয়েছে ব্যাখ্…
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর