শেয়ারFacebookWhatsApp

কারণ ও শর্তের আলোকে দৃশ্যকল্প-১ এর বৈশিষ্ট্যসমূহ লেখো।

উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে কারণ ও কার্যের বিষয় অর্থাৎ, কার্যকারণ সম্পর্ক নির্দেশিত হয়েছে। আর কারণ হলো সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি।কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য সংঘটিত করে। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ রয়েছে। কোনো একটি কারণের অনেকগুলো শর্ত থাকতে পারে। এই শর্ত সদর্থক হতে পারে; আবার নঞর্থক হতে পারে। কোনো ঘটনার কারণ সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি।উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ উপস্থাপন করা হয়েছে যে, পানি উত্তপ্ত করা হলে তা বাষ্পে পরিণত হয়। অর্থাৎ, পানি উত্তপ্ত হওয়া এবং বাষ্পে পরিণত হওয়ার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। কারণকে আবার আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে বিবেচনা করা হয়। যে শর্তের উপস্থিতিতে অন্য একটি শর্ত অনিবার্যভাবে উপস্থিত থাকে তাকে আবশ্যিক শর্ত বলে। আর যে শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে তাকে পর্যাপ্ত শর্ত বলে। শর্ত যেকোনো প্রকারই হোক না কেন, কারণ হলো সকল প্রকার শর্তের সমষ্টি। এক্ষেত্রে কারণ থাকে আগে আর কার্য থাকে কারণের পরে। কারণ ও কার্য এভাবে আবশ্যিকভাবে যুক্ত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ ও শর্তের আলোকে দৃশ্যকল্প-১ এর বৈশিষ্ট্যসমূহ লেখো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পানি উত্তপ্ত করা হলে তা বাষ্পে পরিণত হয়। দৃশ্যকল্প-২: কোনো এলাকায় ভালো বৃষ্টিপাত হওয়ার পর জনৈক কৃষক তার জমিতে ভালো বীজ বপন করলেন, উত্তমরূপে তা পরিচর্যা করলেন এবং সময়মত ফসল সংগ্রহ করলেন। ফলে উক্ত কৃষক অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করলেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

বহুকারণবাদের প্রবক্তা ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল।

উত্তর

কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণই কার্যকে সংঘটিত করে। কোনো একটি মিশ্র কার্য সংঘটনের জন্য একাধিক স্বতন্ত্র কারণের প্রয়োজন হয়। এভাবে যখন অনেকগুলো স্বতন্ত্র কারণ মিলে কোনো একটি মিশ্রকার্য সংঘটিত করে এবং ওই কারণগুলো পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন সেই মিশ্র কার্যটিকে কার্যসংমিশ্রণ বলে।

উত্তর

'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে কারণ ও কার্যের বিষয় অর্থাৎ, কার্যকারণ সম্পর্ক নির্দেশিত হয়েছে। আর কারণ হলো সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি।কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য সংঘটিত করে। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ রয়েছে। কোনো একটি কারণের অনেকগুলো শর্ত থাকতে পারে। এই শর্ত সদর্থক হতে পারে; আবার নঞর্থক হতে পারে। কোনো ঘটনার কারণ সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি।উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ উপস্থাপন করা হয়েছে যে, পানি উত্তপ্ত করা হলে তা বাষ্পে পরিণত হয়। অর্থাৎ, পানি উত্তপ্ত হওয়া এবং বাষ্পে পরিণত হওয়ার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। কারণকে আবার আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে বিবেচনা করা হয়। যে শর্তের উপস্থিতিতে অন্য একটি শর্ত অনিবার্যভাবে উপস্থিত থাকে তাকে আবশ্যিক শর্ত বলে। আর যে শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে তাকে পর্যাপ্ত শর্ত বলে। শর্ত যেকোনো প্রকারই হোক না কেন, কারণ হলো সকল প্রকার শর্তের সমষ্টি। এক্ষেত্রে কারণ থাকে আগে আর কার্য থাকে কারণের পরে। কারণ ও কার্য এভাবে আবশ্যিকভাবে যুক্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মাধ্যমে কার্যকারণ সম্পর্ক প্রকাশিত হয়েছে। আর কোনো একটি ঘটনার কারণের মধ্যে অনেকগুলো শর্ত নিহিত থাকে। দৃশ্যকল্প-১-এ উপস্থাপন করা হয়েছে যে, 'পানি উত্তপ্ত করলে তা বাষ্পে পরিণত হয়।' এখানে কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক উপস্থাপিত হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। কারণই কার্যকে সংঘটিত করে। আর কারণ থাকে আগে এবং কার্য থাকে কারণের পরে। কোনো কার্যের কারণ একটি। কিন্তু কোনো একটি কারণের মধ্যে অনেকগুলো শর্ত থাকতে পারে। শর্ত যেমন সদর্থক হতে পারে তেমনি নঞর্থকও হতে পারে। তবে সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। কারণকে আবার আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের দিক থেকেও বিবেচনা করা হয়। যে শর্তের উপস্থিতিতে ঘটনা উপস্থিত থাকে তাকে আবশ্যিক শর্ত বলে। আর যেসব শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে তাকে পর্যাপ্ত শর্ত বলা হয়। শর্ত যে প্রকারের হোক না কেনো সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। আর কারণ থাকে আগে এবং কার্য থাকে কারণের পরে। এভাবে কারণ ও কার্য আবশ্যিকভাবে সম্পর্কযুক্ত। অপরপক্ষে, দৃশ্যকল্প-২-এ উপস্থাপন করা হয়েছে যে, কোনো এলাকায় ভালো বৃষ্টিপাতের পর কৃষক ভালো বীজ বপন করেছেন, ভালোভাবে পরিচর্যা করেছেন এবং সময়মতো ফসল সংগ্রহ করেছেন। এর ফলে কৃষক অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছেন। এখানে কৃষকের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার প্রতিটি ঘটনাই হলো এক একটি শর্ত। কারণ একটি একক বিষয়, কোনো কার্যের পূর্ববর্তী, অপরিবর্তনীয় ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা হলো ওই ঘটনার কারণ। আর কারণের মধ্যে অন্তর্ভুক্ত প্রতিটি ঘটনা হলো এক একটি শর্ত। তাই কারণ একটি হলেও সেখানে অনেকগুলো শর্ত থাকতে পারে। শর্ত যেমন সদর্থক হতে পারে, তেমনি নঞর্থকও হতে পারে। তবে সদর্থক বা নঞর্থক যাই হোক না কেন সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। কোনো কার্যের কারণের মধ্যে যতগুলো শর্ত থাকে সেগুলো কারণের অন্তর্ভুক্ত হিসেবে কার্যের পূর্বেই অবস্থান করে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।