শেয়ারFacebookWhatsApp

ডাঃ হাকিম আরোহের কোন ধরনের বস্তুগত ভিত্তির আশ্রয় গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ডাঃ হাকিম আরোহের বস্তুগত ভিত্তির প্রকারভেদ পরীক্ষণের আশ্রয় গ্রহণ করেছেন। কেননা তিনি কেবল বিভিন্ন বিষয় পরীক্ষণ করেছেন। আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে সেগুলোকে আরোহের ভিত্তি বলে। আরোহের দুটি ভিত্তির একটি হলো বস্তুগত ভিত্তি। আরোহের বস্তুগত ভিত্তির একটি অংশ হলো পরীক্ষণ। এক্ষেত্রে একটি কৃত্রিম ঘটনার পর্যবেক্ষণ করা হয়। আবার, ঘটনাটির পরিবেশ ও থাকে কৃত্রিম। তাই বলা যায়, কৃত্রিম পরিবেশে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনার উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ হলো পরীক্ষণ। উদ্দীপকের ডাঃ হাকিম রোজীর রক্ত, মলমূত্র পরীক্ষা করতে বললেন এবং রিপোর্ট দেখলেন। অর্থাৎ, তিনি বিভিন্ন রকম পরীক্ষা করতে বলেছেন। তাই ডাঃ হাকিম আরোহের বস্তুগত ভিত্তি পরীক্ষণের আশ্রয় গ্রহণ করেছেন। পরীক্ষণের ঘটনা ও পরিবেশ উভয়ই কৃত্রিম। পরীক্ষণের ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য থাকে। এটি একটি নিয়ন্ত্রিত পদ্ধতি। এক্ষেত্রে একটি ঘটনা বারবার উৎপন্ন করে পরীক্ষা করা যায়। তাই পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ডাঃ হাকিম আরোহের কোন ধরনের বস্তুগত ভিত্তির আশ্রয় গ্রহণ করেছেন? ব্যা…

উদ্দীপক

রোজী অসুস্থতাবোধ করলে তার বাবা তাকে স্থানীয় ডাঃ আবদুল হাকিমের কাছে নিয়ে যান। ডাক্তার রোজীর রক্ত, মল-মূত্র পরীক্ষা করতে বললেন এবং রিপোর্ট দেখলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত দিলেন না। রোজীর বাবা রোজীকে বিশেষজ্ঞ ডাঃ রহমানের কাছে নিলে তিনি রোজীর কেস হিস্ট্রি গ্রহণ করেন এবং আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। এরপর তিনি রোগ নির্ণয় করেন এবং কিডনি ডায়ালাইসিসের পরামর্শ দেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

যে মতবাদ অনুসারে কোনো একটি কার্যের কারণ একটি নয় বহু বলে দাবি করে সেই মতবাদকে বলা হয় বহুকারণবাদ।

উত্তর

কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। 'কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্ত নিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে ওই ঘটনার কারণ বলে। কোনো 'একটি কার্যের পূর্বে অনেকগুলো ঘটনা থাকতে পারে। কিন্তু কোনো ঘটনার অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো ওই ঘটনার কারণ। তাই সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনাকে কারণের প্রয়োজনীয় শর্ত বলা হয়।

উত্তর

উদ্দীপকের ডাঃ হাকিম আরোহের বস্তুগত ভিত্তির প্রকারভেদ পরীক্ষণের আশ্রয় গ্রহণ করেছেন। কেননা তিনি কেবল বিভিন্ন বিষয় পরীক্ষণ করেছেন। আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে সেগুলোকে আরোহের ভিত্তি বলে। আরোহের দুটি ভিত্তির একটি হলো বস্তুগত ভিত্তি। আরোহের বস্তুগত ভিত্তির একটি অংশ হলো পরীক্ষণ। এক্ষেত্রে একটি কৃত্রিম ঘটনার পর্যবেক্ষণ করা হয়। আবার, ঘটনাটির পরিবেশ ও থাকে কৃত্রিম। তাই বলা যায়, কৃত্রিম পরিবেশে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনার উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ হলো পরীক্ষণ। উদ্দীপকের ডাঃ হাকিম রোজীর রক্ত, মলমূত্র পরীক্ষা করতে বললেন এবং রিপোর্ট দেখলেন। অর্থাৎ, তিনি বিভিন্ন রকম পরীক্ষা করতে বলেছেন। তাই ডাঃ হাকিম আরোহের বস্তুগত ভিত্তি পরীক্ষণের আশ্রয় গ্রহণ করেছেন। পরীক্ষণের ঘটনা ও পরিবেশ উভয়ই কৃত্রিম। পরীক্ষণের ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য থাকে। এটি একটি নিয়ন্ত্রিত পদ্ধতি। এক্ষেত্রে একটি ঘটনা বারবার উৎপন্ন করে পরীক্ষা করা যায়। তাই পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

উদ্দীপকের ডাঃ রহমান আরোহের যুক্তিযুক্ত স্তর অনুসরণ করেছেন। কেননা তিনি প্রাথমিক বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ থেকে শুরু করে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত অর্থাৎ, সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব পরামর্শ দিয়েছেন। আরোহ অনুমানে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। তারপর ঐ পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই বলা যায়, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহের অনুমানে সাধারণ পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। এই পর্যায়গুলোকে আরোহের স্তর বলে। আরোহের এই স্তরগুলো হলো সংজ্ঞায়ন, নিরীক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন, শ্রেণিকরণ, সার্বিকীকরণ, যাচাইকরণ ও সিদ্ধান্ত গ্রহণ। আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে গমনের একটি প্রক্রিয়া। এই প্রকার অনুমানের সিদ্ধান্ত তাই সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আর এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। কতকগুলো স্তর অতিক্রম করে যাচাইকরণের মাধ্যমে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হলেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয় যা বৈজ্ঞানিক সত্যের মর্যাদা লাভ করে। উদ্দীপকের ডাঃ রহমান রোজীর অসুস্থতার জন্য বিভিন্ন প্রক্রিয়ার পর অবশেষে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই তিনি আরোহের যুক্তিযুক্ত স্তর অনুসরণ করেছেন।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।