শেয়ারFacebookWhatsApp

কারণের সদর্থক ও নঞর্থক শর্তের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ কর।

উত্তর: যুক্তিবিদ্যার কারণ হলো যেসব শর্তের সমষ্টি সেগুলোর প্রত্যেকটির উপস্থিতি ছাড়া কার্যটি সংঘটিত হতে পারে না। সুতরাং কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের এক একটি আবশ্যিক অংশ। কারণের শর্তগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। এর একটি সদর্থক কারণ এবং অন্যটি নঞর্থক কারণ সংঘটনের জন্য যে শর্তের উপস্থিতি দরকার তাকে কারণের সদর্থক শর্ত বলে। আর কার্য সংঘটনের জন্য যে শর্তের অনুপস্থিতি দরকার তাকে কারণের নঞর্থক শর্ত বলে। সুতরাং কোনো কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তাবলির উপস্থিতি এবং নঞর্থক শর্তাবলির অনুপস্থিতি একান্ত প্রয়োজন। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শফিক সাহেব ধানের ফলন বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে কারণের যে সদর্থক-শর্ত উল্লেখ করেন তা হলো- উন্নত বীজের ব্যবহার, যথাযথ সার ও কীটনাশক প্রয়োগ ইত্যাদি। অপরদিকে কারণের নঞর্থক শর্ত হলো- খরা ও শিলাবৃষ্টি না হওয়া। এখানে ধানের ফলন বৃদ্ধির জন্য সদর্থক শর্তসমূহের উপস্থিতি এবং নঞর্থক শর্তসমূহের অনুপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তগুলো প্রত্যক্ষ এবং নঞর্থক শর্তগুলো পরোক্ষ অবদান রাখার কারণে কার্য সম্পাদন সম্ভব হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণের সদর্থক ও নঞর্থক শর্তের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: টক ফল আমাদের শরীরে ভিটামিন সি-এর অভাব পূরণ করে। ভবিষ্যতেও টক ফল আমাদের ভিটামিন সি-এর অভাব পূরণ করবে। কেননা ভবিষ্যৎ অতীতের মতো। দৃশ্যকল্প-২: এবছর ধানের ফলন বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে সফিক সাহেব উন্নত বীজের ব্যবহার, যথাযথ সার ও কীটনাশক প্রয়োগ, খরা ও শিলাবৃষ্টি না হওয়ার কথা উল্লেখ করলেন।

Rajshahi · 2025

উত্তর

যার ওপর ভিত্তি করে আরোহের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলে।

উত্তর

আরোহের কূটাভাস হচ্ছে আরোহের আপাত অসংগত মতবাদ। যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন। তিনি বলেন, প্রতিটি আরোহের ক্ষেত্রে এই নীতিটি অবশ্য স্বীকার্য। কেননা আরোহের যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে এই নীতিটি দরকার হয়। তার মতে, অভিজ্ঞতা অর্জন করতে যে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করা হয় তা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে পাওয়া যায়। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে মিলের মতকে আরোহের কূটাভাস বলা হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকাশ ঘটেছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি আকারগত ভিত্তি। এই নীতির ওপর নির্ভর করে জানা থেকে অজানা এবং বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা সম্ভব হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়ম। তাই এর সংজ্ঞা দেওয়া যায় না। তবে এ নিয়নকে নানাভাবে ব্যক্ত করা যায়। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তী অর্থ প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতো হবে। প্রকৃতি একই পরিস্থিতিতে একই রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই রকম ঘটনা ঘটবে। বিশ্বজগতের যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। জগতের যা কিছুই ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। অর্থাৎ প্রকৃত্বি সর্বত্রই নিয়ম দ্বারা পরিগণিত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ টক ফল ভিটামিন-'সি'-এর অভাব পূরণ করে, যা ভবিষ্যতেও করবে। কেননা ভবিষ্যৎ অতীতের মতো। তাই এখানে আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকাশ ঘটেছে।

উত্তর

যুক্তিবিদ্যার কারণ হলো যেসব শর্তের সমষ্টি সেগুলোর প্রত্যেকটির উপস্থিতি ছাড়া কার্যটি সংঘটিত হতে পারে না। সুতরাং কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের এক একটি আবশ্যিক অংশ। কারণের শর্তগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। এর একটি সদর্থক কারণ এবং অন্যটি নঞর্থক কারণ সংঘটনের জন্য যে শর্তের উপস্থিতি দরকার তাকে কারণের সদর্থক শর্ত বলে। আর কার্য সংঘটনের জন্য যে শর্তের অনুপস্থিতি দরকার তাকে কারণের নঞর্থক শর্ত বলে। সুতরাং কোনো কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তাবলির উপস্থিতি এবং নঞর্থক শর্তাবলির অনুপস্থিতি একান্ত প্রয়োজন। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শফিক সাহেব ধানের ফলন বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে কারণের যে সদর্থক-শর্ত উল্লেখ করেন তা হলো- উন্নত বীজের ব্যবহার, যথাযথ সার ও কীটনাশক প্রয়োগ ইত্যাদি। অপরদিকে কারণের নঞর্থক শর্ত হলো- খরা ও শিলাবৃষ্টি না হওয়া। এখানে ধানের ফলন বৃদ্ধির জন্য সদর্থক শর্তসমূহের উপস্থিতি এবং নঞর্থক শর্তসমূহের অনুপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তগুলো প্রত্যক্ষ এবং নঞর্থক শর্তগুলো পরোক্ষ অবদান রাখার কারণে কার্য সম্পাদন সম্ভব হয়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।