উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি পাঠ্যবইয়ের কার্যকারণ সংক্রান্ত বহুকারণবাদকে নির্দেশ করে। কেননা, এখানে একই কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে। কার্যকরণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতিটি কার্যেরই কারণ রয়েছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই হিসেবে প্রতিটি কার্যেরই একটিমাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলে। আর 'বহুকারণ সংক্রান্ত মতবাদকে বহুকারণবাদ বলা হয়। অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, একাধিক। উদ্দীপকে অর্থ উপার্জন নামক কার্যের অনেকগুলো কারণ দেখানো হয়েছে। অর্থাৎ অর্থ উপার্জনের যে কারণ রয়েছে তা হলো চাকরি, ব্যবসা-বাণিজ্য, খামার প্রতিষ্ঠা, ফ্রিল্যান্সিং ইত্যাদি। যেহেতু উদ্দীপকে একটি কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে, তাই উদ্দীপকের মাধ্যমে কার্যকারণ সংক্রান্ত বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? …
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর