উদ্দীপকে দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মাঝে কারণের বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায়। দৃষ্টান্ত-২ "দিন রাতের আগে আসে, তাই দিনই রাতের কারণ।” এ 'একটি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি' দেখা যায়। যুক্তিবিদ কার্ভেথ রিড বলেন, কারণ কার্যের আগের অপরিবর্তনীয় ঘটনা হলেও যেকোনো অপরিবর্তনীয় ঘটনাকে কারণ বলা যায় না। কেননা কেবল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করলে সমস্যা দেখা দেয়। যেমন- উদ্দীপকে দিন রাতের আগে আসে, তাই দিনই-রাতের কারণ। যদি কেবল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করা হয়, তাহলে দিনকে রাতের কারণ এবং রাতকে দিনের কারণ হিসেবে গ্রহণ করতে হয়। কিন্তু এটি মনে করলে অনুপপত্তি ঘটবে এবং উক্ত দৃষ্টান্তটি শর্তের অধীন। অন্যদিকে দৃষ্টান্ত-২ এ বলা আছে, "নেপোলিয়নের রাশিয়া অভিযানই তার পতনের কারণ।” এখানেও কার্যকারণ নীতির ভুল প্রয়োগ লক্ষণীয়। এখানে দুটি পূর্বাপর ঘটনাকে একটি কার্য ও অন্যটি কারণ মনে হয়। প্রকৃতপক্ষে নেপোলিয়নের পতন কার্যের একমাত্র কারণ তার রাশিয়া অভিযানকে মনে করা ঠিক হবে না। যেহেতু এখানে রাশিয়া অভিযান একমাত্র অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা নয়। এখানে - অনেক কারণ রয়েছে এটার মতো। যেহেতু কোনো কার্যের দূরবর্তী অনেক কারণ থাকতে পারে, তাই অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই কারণ বলে গণ্য হবে। তাই দৃষ্টান্ত-২ এ রাশিয়া অভিযান তার পতনের কারণ বলে গণ্য হবে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর