দৃশ্যকল্প-১ এ আরোহের কোন আকারগত ভিত্তির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকাশ ঘটেছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি আকারগত ভিত্তি। এই নীতির ওপর নির্ভর করে জানা থেকে অজানা এবং বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা সম্ভব হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়ম। তাই এর সংজ্ঞা দেওয়া যায় না। তবে এ নিয়নকে নানাভাবে ব্যক্ত করা যায়। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তী অর্থ প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতো হবে। প্রকৃতি একই পরিস্থিতিতে একই রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই রকম ঘটনা ঘটবে। বিশ্বজগতের যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। জগতের যা কিছুই ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। অর্থাৎ প্রকৃত্বি সর্বত্রই নিয়ম দ্বারা পরিগণিত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ টক ফল ভিটামিন-'সি'-এর অভাব পূরণ করে, যা ভবিষ্যতেও করবে। কেননা ভবিষ্যৎ অতীতের মতো। তাই এখানে আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ আরোহের কোন আকারগত ভিত্তির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর