কার্যসংমিশ্রণের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে পার্থক্য কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সমজাতীয় কার্যসংমিশ্রণ এবং দৃশ্যকল্প-৩ এ ভিন্নজাতীয় কার্যসংমিশণ প্রতিফলিত হয়েছে। এই দুই প্রকার কার্যসংমিশ্রণ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ- দৃশ্যকল্প-২ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে এবং দৃশ্যকল্প-৩ ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে। এ দুটি কার্যসংমিশ্রণ একটি অপরটি থেকে পৃথক। নিচে তা দেখানো হলো- ১. যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অপরদিকে, যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক ভিন্নজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে। ২. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ অপরিবর্তিত থাকে। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ পরিবর্তিত হয়ে যায়। ৩. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলোর সমজাতীয়। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন জাতীয়। সুতরাং দেখা যাচ্ছে, সমজাতীয় কার্য সংমিশ্রণও ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কার্যসংমিশ্রণের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে পার্থক্য কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর