উদ্দীপকে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ে ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটির মাধ্যমে বহুকারণবাদ প্রতিফলিত হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে 'এবং প্রতি ক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয়, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বলে বহুকারণ। আর এ-সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এ মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয় বরং বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বহুকারণবাদ প্রবর্তন করেন। তার মতে, একই কার্য যে একই কারণ দ্বারা সম্পন্ন হবে, এমন কোনো কথা নেই। অনেক সময় একই কার্য বিভিন্ন ও স্বতন্ত্রভাবে ঘটতে পারে। উদ্দীপকের চিত্রটিতে একটি কার্যের অনেকগুলো কারণ দেখানো হয়েছে। এখানে পানির বিভিন্ন উৎস অর্থাৎ পানির বিভিন্ন কারণ যেমন- বৃষ্টি, ঝরনা, কল, জলাশয় দেখানো হয়েছে। যেহেতু চিত্রটিতে কোনো একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয়েছে, তাই চিত্রটি দ্বারা বহুকারণবাদ প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ে ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর