দৃশ্যকল্প-১ এ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কার্যসংমিশ্রণ বিষয়ের প্রতিফলন ঘটেছে। কারণ এখানে কয়েকটি কারণের সমন্বয়ে একটি কার্য সংঘটিত হয়েছে। একাধিক কারণ একসাথে মিলিত হয়ে যখন কোনো কার্য সংঘটন করে এবং সৃষ্ট কার্যগুলো যদি আলাদাভাবে প্রকাশিত না হয়ে একসাথে মিশ্রিত হয়ে প্রকাশিত হয় তবে সেই মিশ্রিত কার্যকে কার্য সংমিশ্রণ বলে। কার্য সংমিশ্রণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. সমজাতীয় কার্যসংমিশ্রণ: একাধিক কারণ একসাথে মিলিত হয়ে কাজ করার ফলে যখন একটা মিশ্রকার্যের সৃষ্টি হয় এবং মিশ্রকার্যটা যদি সমজাতীয় হয় তবে তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অর্থাৎ এক্ষেত্রে কারণগুলোর একক ক্রিয়ার ফলে একই জাতীয় কার্যের সৃষ্টি হয় এবং এর উৎস হিসেবে ওই কারণগুলোও থাকে সমজাতীয়। যেমন- তিনটি এসি কারণ হিসেবে যেমন সমজাতীয়, তেমনি এগুলো থেকে সৃষ্ট কার্যটিও সমজাতীয়। তাই এ ধরনের কার্যসংমিশ্রণকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। ২. ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ: একাধিক কারণ একসাথে মিলিত হয়ে কাজ করার ফলে যখন একটা মিশ্রকার্যের সৃষ্টি হয় এবং ওই মিশ্রকার্যটি যদি ভিন্ন ধরনের হয় তবে তাকে ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ বলে। অর্থাৎ কারণগুলো একত্র ক্রিয়ার ফলে ভিন্ন। জাতীয় কার্য সৃষ্টি হয় এবং উৎস হিসেবে ওই কারণগুলোও থাকে ভিন্নজাতীয়। যেমন- হাইড্রোজেন ও অক্সিজেন নির্দিষ্ট পরিমাণে মেশানোর কারণে পানির সৃষ্টি হয়। এখানে 'পানি' যে গুণবিশিষ্ট কার্য, এর কারণ হিসেবে হাইড্রোজেন ও অক্সিজেন ভিন্ন গুণবিশিষ্ট দুটি পৃথক জাতীয় রাসায়নিক পদার্থ। সুতরাং এ ধরনের কার্যসংমিশ্রণকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর