ছকের 'A [গণিত] কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকের 'A [গণিত] এ নির্দেশিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিষয়টি নির্দেশিত হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি। জগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। প্রকৃতির নিয়মানুবর্তী-এ বিশ্বাস থাকার কারণেই আমরা বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায় উত্তরণ করতে পারি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতির নিয়মানুবর্তী, প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতোই। এগুলোর মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। আরোহ অনুমানে কতিপয় বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করে। জানা থেকে অজানায়, সার্বিক থেকে বিশেষে উত্তরণের যে প্রক্রিয়া এটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রতিফলন। কেননা প্রকৃতি নিয়মের অধীন। শীতের পর বসন্ত আসা প্রত্যক্ষণ করে সার্বিকভাবে বলা 'শীতের পরে বসন্ত আসে' বা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা প্রকৃতিই আমাদের শিখিয়েছে। উদ্দীপকের ছকের 'A [গণিত] এর মাধ্যমে তাই প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছকের 'A কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর