দৃষ্টান্ত-২ এ উল্লিখিত বিষয়টিকে কীভাবে খণ্ডন করা সম্ভব? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ উল্লিখিত বিষয়টি হলো বহুকারণবাদ। বিভিন্ন দিক থেকে বিচার করলে বহুকারণবাদকে যথার্থ মতবাদ বলা যায় না। বহুকারণবাদ খণ্ডনের উপায়সমূহ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয়, একই কাজের বিভিন্ন কারণ যদি বহুকারণবাদের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হয় তাহলে বহুকারণবাদের অসারতা প্রমাণিত হয়। ২. বহুকারণবাদের ভুল প্রমাণের জন্য আরেকটা উপায় হচ্ছে কারণের সার্বিকীকরণ করা। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হয় তাহলে বিভিন্ন কারণ একটি কারণে পরিণত হয়। ফলে বহুকারণবাদ বাতিল হয়। ৩. বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দ্বারা উৎপন্ন হয়। এভাবে একই কার্য যদি ভিন্ন ভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয় তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। ৪. কার্যকারণ সম্পর্ক অনুসারে একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য বলে ধরে নেওয়া হয়, তবে কার্যকারণ মিথ্যা বলে প্রমাণিত হবে। সুতরাং বলা যায়, বহুকারণবাদ অনুযায়ী একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে স্বীকার করা হয়। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বহুকারণবাদ অসার প্রমাণিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ উল্লিখিত বিষয়টিকে কীভাবে খণ্ডন করা সম্ভব? পাঠ্যবইয়ের …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর